Sunday , 8 December 2024 |
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট
Close

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে কোটি টাকার চোরাই পণ্য জব্দ, আটক ২

সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকার চোরাচালানের মালামাল জব্দ ও দুই আসামীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (৮ ডিসেম্বর) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বাংলাবাজার, সোনালীচেলা, দমদমিয়া, কালাইরাগ, শ্রীপুর, উৎমা, কালাসাদেক, প্রতাপপুর, সংগ্রাম, বিছনাকান্দি ও ডিবিরহাওর বিওপি এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় চিনি, শুটকি, স্কিন সাইন ক্রিম, নিভিয়া সফট ক্রিম, কমলা, গরু, ফেন্সিডিল বাংলাদেশ হতে পাচারকালে বিপুল পরিমান রসুন, মাছ, চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল, অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা এবং বিয়ারসহ দুই আসামীকে আটক করে।
এসব পণ্যের বাজার মূল্য ৯৭ লাখ ৪৮ হাজার ১৫০ টাকা।
রোববার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।
তিনি বলেন, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র নিয়মিত আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

পরিবেশ সুরক্ষায় জাফলংয়ে এফআইভিডিবির গাছের চারা বিতরণ ও পাবলিক মিটিং অনুষ্ঠিত

টাইব্রেকারে রাজবাড়ী কান্দিকে হারিয়ে চ্যাম্পিয়ন গোয়াইনঘাটের নিউ স্টার স্পোর্টিং ক্লাব

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জাফলংয়ে র‍্যালি ও আলোচনা সভা

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জাফলংয়ে র‍্যালি ও আলোচনা সভা

জাফলংয়ে বিলুপ্ত প্রজাতির বাজপাখি উদ্ধার: বনে অবমুক্ত

সিলেট-৪ আসন: ভোটের মাঠে আব্দুল হাকিম চৌধুরীর জুড়ি নেই

সিলেট-৪ আসন: ভোটের মাঠে আব্দুল হাকিম চৌধুরীর জুড়ি নেই

গোয়াইনঘাটে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা: বৃদ্ধ আটক

গোয়াইনঘাটে নকলমুক্ত ও শান্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা শুরু: প্রথম দিনে অনুপস্থিত ১৭

গোয়াইনঘাটে বৃদ্ধা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

গোয়াইনঘাটে বৃদ্ধা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

গোয়াইনঘাটে ভূমিসেবা মেলার উদ্বোধন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৩১ দফা বাস্তবায়ন এবং সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষে জাফলংয়ে আলোচনা সভা