বুধবার , ৩ ডিসেম্বর ২০২৫ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট

বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য প্রয়োজন বিশেষ শিক্ষাব্যবস্থা: রতন কুমার অধিকারী

প্রতিবেদক
করিম মাহমুদ লিমন| ব্যবস্থাপনা সম্পাদক
ডিসেম্বর ৩, ২০২৫ ৩:৩৬ অপরাহ্ণ

বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য প্রয়োজন বিশেষ শিক্ষাব্যবস্থা উল্লেখ করে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী বলেন, সমাজে এখনো প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে নানা কুসংস্কার বিরাজ করছে। অনেক শিক্ষিত অভিভাবকও চান না, তাঁদের সন্তানের সঙ্গে একজন প্রতিবন্ধী শিশু একই শ্রেণিকক্ষে পড়াশোনা করুক। এই মানসিকতা একটি বড় প্রতিবন্ধকতা, যা থেকে সমাজকে বেরিয়ে আসতে পরিকল্পিত উদ্যোগ ও সামাজিক সচেতনতা তৈরি জরুরি
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে সিলেটের গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোয়াইনঘাট এপির আয়োজনে ১৬ দিনের অ্যাক্টিভিজম ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রতিবন্ধী শিশু ও তাদের অভিভাবকদের নিয়ে প্রতিবন্ধীদের প্রতি আমাদের আচরণ ও দৃষ্টিভঙ্গি বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
এ সময় তিনি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর উদ্দেশ্যে বলেন, আপনারা এমন মানুষদের নিয়ে কাজ করছেন, যারা সবচেয়ে বেশি অবহেলিত, পরিবারেও যাদের মূল্যায়ন নেই। ছোট ছোট বিষয় সমাধানের মাধ্যমেই বড় লক্ষ্যে পৌঁছাতে হবে। আপনাদের প্রস্তাবনা আমরা আমাদের সীমিত সক্ষমতার দ্বারা সাধ্যমতো বাস্তবায়নের চেষ্টা করব।
বুধবার (৩ ডিসেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে  সমাজ সেবা কর্মকর্তা আবু কাওসারের সভাপতিত্বে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোয়াইনঘাট এপি’র জুনিয়র প্রোগ্রাম অফিসার তাসনিম সুলতানার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান, পশ্চিম আলীরগাঁও ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলীম উদ্দিন, ওয়ার্ল্ড ভিশনের সিলেট এপিসিও এর সিনিয়র ম্যানেজার প্রশান্ত নাফাক, গোয়াইনঘাট এপির এপি ম্যানেজার শেলী তেরেজা কস্তা, সিলেট এপিসিও এর টেকনিক্যাল স্পেশালিষ্ট মোহাম্মদ ওহিদুজ্জামান প্রমুখ।

সর্বশেষ - গোয়াইনঘাট

আপনার জন্য নির্বাচিত

জিংক সমৃদ্ধ ধান চাষ প্রদর্শনী প্লটের জন্য ওয়ার্ল্ড ভিশনের বীজ বিতরণ

গোয়াইনঘাটে অতর্কিত হামলার প্রতিবাদে সভা অনুষ্ঠিত

এনআরবি ব্যাংক জাফলং শাখার ইংরেজি নববর্ষ উদযাপন

গোয়াইনঘাটে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত ওসি’র মতবিনিময়

সিলেট-৪ আসন: ভোটের মাঠে আব্দুল হাকিম চৌধুরীর জুড়ি নেই

সেবা ফাউন্ডেশন’র মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন

গোয়াইনঘাটে বাজার মনিটরিং ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ছাত্রদল নেতা লিটনের মৃত্যুদন্ডের রায় স্থগিত ও মুক্তির দাবিতে জাফলংয়ে মানববন্ধন

ঈদকে সামনে রেখে সিলেট সীমান্তে ৪৮ বিজিবি’র নিরাপত্তা জোরদার: ৩ মাসে ৪০ কোটি টাকার পণ্য জব্দ

সাংবাদিক বিলালের বিরুদ্ধে অপপ্রচার: গোয়াইনঘাট প্রেসক্লাবের নিন্দা