
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের নতুন বাজারে সামাজিক সংগঠন মিতালী যুব সংঘ-এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) রাত সাড়ে ৯টায় সংগঠনের কার্যালয়ে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। পরে ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের প্রায় দুই শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এবং মিতালী যুব সংঘের সাবেক সভাপতি আলমগীর হোসেন সিকদার, গোয়াইনঘাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সংগঠনের সাবেক সহ-সভাপতি আলা উদ্দিন আলাল এবং ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও সংগঠনের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ফেরদৌস খান, নতুন বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক ফরহাদ মিয়া, মিতালী যুব সংঘের সভাপতি চাঁন খান, সাধারণ সম্পাদক সাঈদুল সরকার, মিতালী যুব সংঘের সম্মানিত সদস্য আব্দুল হান্নান, সোহেল শিকদার,রেজা খান, সাদেক আলী, শাহাদত সরকার, আব্দুল মালেক, রাসেল শিকদার, আব্দুল লতিফ শিকদার, কাশেম মিয়া, শহীদুল ইসলাম, সংগঠনের কর্যকারী কমিটির সদস্য রুবেল সরকার, সুজন শিকদার, আশিক, মনির, মাসুম, সাহাব উদ্দিন, সায়েদ, আলিম ও রমজান প্রমুখ।
আমন্ত্রিত অতিথিরা বলেন, সমাজের অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোই মানবতার সবচেয়ে বড় পরিচয়। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে সংগঠনের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

















