Thursday , 3 September 2026 |
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট
Close

গোয়াইনঘাটে দুটি মডেল স্কুলের সামনে ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থী ও পথচারী

কে.এম লিমন:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সদর ইউনিয়নের দুটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এবং গোয়াইনঘাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটকের সামনেই গড়ে উঠেছে ময়লা-আবর্জনার এক বিশাল ভাগাড়। শিক্ষা প্রতিষ্ঠান দুটিকে সরকারের পক্ষ থেকে ‘মডেল প্রতিষ্ঠান’ হিসেবে ঘোষণা করা হলেও, এর সামনের চিত্র যেন কোনো ‘দুর্গন্ধের কারখানা’। এই সড়ক দিয়ে প্রতিদিন দুই প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থী এবং সাধারণ পথচারী চলাচল করেন। কিন্তু দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার স্তূপ থেকে ছড়ানো তীব্র দুর্গন্ধে এই এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে, যা কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ নষ্ট করার পাশাপাশি মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।

সরেজমিনে দেখা যায়, বিদ্যালয় দুটির সামনের সড়কের পাশের একাংশ দখল করে ফেলা হচ্ছে বাজারের পচা আবর্জনা, প্লাস্টিক বর্জ্য ও মরণশীল নানা বর্জ্য পদার্থ। রোদ কিংবা বৃষ্টি—সব আবহাওয়াতেই এখান থেকে অনবরত দুর্গন্ধ ছড়াচ্ছে।

বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলে, আমরা যখন স্কুলে আসি, তখন এই জায়গাটা পার হওয়ার সময় দুর্গন্ধে বমি চলে আসে। নাকে রুমাল চেপে বা হাত দিয়ে ধরেও গন্ধ আটকানো যায় না। অনেক সময় ক্লাসে বসেও এই গন্ধ পাওয়া যায়, যার কারণে পড়াশোনায় মন দেওয়া অসম্ভব হয়ে পড়ে। আমাদের অনেক সহপাঠী প্রায়ই পেটের অসুখ ও শ্বাসকষ্টে ভুগছে।

সচেতন মহল জানান, গোয়াইনঘাট উপজেলা সদরের দুটি মডেল স্কুলের সামনে প্রকাশ্যেই জমে উঠেছে ময়লা-আবর্জনার স্তূপ, যার তীব্র দুর্গন্ধে প্রতিনিয়ত অতিষ্ঠ হচ্ছে কোমলমতি শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা। অথচ উপজেলায় বর্জ্য ব্যবস্থাপনা কমিটি সচল আছে, পর্যাপ্ত অর্থ বরাদ্দ আছে, এমনকি ময়লা আনা-নেওয়ার জন্য গাড়ি ও পরিচ্ছন্নতাকর্মীও নিয়োগ দেওয়া আছে। সব ধরনের সরকারি সুযোগ-সুবিধা ও জনবল থাকার পরও সদরের মূল কেন্দ্রে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে এমন অস্বাস্থ্যকর পরিবেশ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রশাসনের এই চরম অব্যবস্থাপনা ও উদাসীনতা দ্রুত বন্ধ করে স্কুলের চারপাশ পরিচ্ছন্ন রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।

বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে গোয়াইনঘাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাদিকুর রহমান বলেন, পবিত্র ও সংবেদনশীল শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে এভাবে ময়লার স্তূপ থাকা কোনোভাবেই কাম্য নয়। এটি আমাদের মডেল স্কুলের সুনাম নষ্ট করছে এবং শিক্ষার্থীদের স্বাস্থ্যকে চরম হুমকির মুখে ঠেলে দিচ্ছে। আমরা একাধিকবার স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের বিষয়টি জানিয়েছি। শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে অবিলম্বে এই ময়লার ভাগাড়টি এখান থেকে অপসারণ করে নির্দিষ্ট ডাম্পিং জোনে সরিয়ে নেওয়া জরুরি।

এই বিষয়ে জানতে চাইলে ১২নং গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রাব্বানী সুমন বলেন, স্কুলের সামনে ময়লা ফেলার কারণে শিক্ষার্থী ও পথচারীদের যে চরম ভোগান্তি হচ্ছে, সে বিষয়ে আমরা অবগত আছি। বাজার ও আশপাশের আবর্জনা ফেলার নির্দিষ্ট ডাম্পিং স্টেশন না থাকায় সাময়িকভাবে এখানে ময়লা জমে গেছে। আমরা খুব দ্রুত এই আবর্জনা পরিষ্কার করার উদ্যোগ নিচ্ছি এবং ভবিষ্যতে যাতে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে কেউ ময়লা ফেলতে না পারে, সে জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় অভিভাবক ও সচেতন মহল অবিলম্বে এই ‘দুর্গন্ধের কারখানা’ বন্ধ করে মডেল স্কুল দুটির সামনে একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ ফিরিয়ে আনার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

গোয়াইনঘাটে বৃদ্ধা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

সীমান্তে পুশ-ইন ও হত্যা বন্ধের দাবিতে গোয়াইনঘাটে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

গোয়াইনঘাটে সড়ক সংস্কারে ব্যাপক অনিয়ম, দুই মাসেই উঠছে পিচ-পাথর

গোয়াইনঘাটে ফোর্স মবিলাইজেশন ড্রিল ও চেকপোস্টসহ সপ্তাহ ব্যাপী ওয়ারেন্ট তামিল অভিযান

গোয়াইনঘাটে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জাফলংয়ে এসএসসি ব্যাচ ’৯৯-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভারতীয় সীমান্তে খাসিয়ার গুলিতে বাংলাদেশি কিশোরের মৃত্যু

প্লাস্টিকের দাপটেও হারায়নি ঐতিহ্য: গোয়াইনঘাটে বৃদ্ধ তাজুল হকের বাঁশ-বেত শিল্পের অনন্য লড়াই

মধ্য জাফলং ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ’র ঈদ শুভেচ্ছা

মধ্য জাফলং ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ’র ঈদ শুভেচ্ছা

জাফলংয়ে বাজার ব্যবসায়ী কার্যকরী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত