শুক্রবার , ১ নভেম্বর ২০২৪ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট

তামাবিল সীমান্ত দিয়ে ভারতে গমনের সময় ইউপি চেয়ারম্যান আটক

প্রতিবেদক
করিম মাহমুদ লিমন| ব্যবস্থাপনা সম্পাদক
নভেম্বর ১, ২০২৪ ৬:৩৬ অপরাহ্ণ

সিলেটের তামাবিল স্থলবন্দরের আইসিপি দিয়ে ভারতে গমনের সময় আইসিপিতে কর্মরত বিজিবি সন্দেহজনক ভাবে এক ইউপি চেয়ারম্যানকে আটক করে।
শুক্রবার (১ নভেম্বর) দুপুরে তাকে আটক করে গোয়াইনঘাট থানা পুলিশের হাতে সোপর্দ করে বিজিবি। আটককৃত ব্যাক্তি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ৩নং ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের বতর্মান চেয়ারম্যান মোঃ নোমান হোসেন।
বিজিবি ও পুলিশ সূত্রে জানাযায় ভারতীগামী যাত্রী তামাবিল ইমিগ্রেশন কার্যক্রম শেষ করে বিজিবির চেকপোষ্টে যাওয়ার পর বিজিবি কতৃপক্ষের সন্দেহ হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় গোয়াইনঘাট থানা পুলিশের নিকট হস্তান্তর করে।
প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য অনুযায়ী তার বিরুদ্ধে জগন্নাথপুর থানায় একটি মামলা রয়েছে। উক্ত মামলায় বর্তমানে তিনি জামিনে রয়েছেন। পুলিশের নিকট হতে জানা যায় জামিনে থাকা আসামি বিদেশে গমন করতে পারবেন না।
তার বিরুদ্ধে অন্য কোনো মামলার তথ্য জানা যায়নি এবং দলীয় কোনো পদ-পদবী নেই। তবে অধিকতর তদন্তের স্বার্থে তাকে গোয়াইনঘাট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
পরবর্তী আইনগত ব‍্যাবস্থা প্রক্রিয়াধীন জানিয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি জানান যে ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালন প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ এবং অবৈধ বহির্গমন প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করছে এবং প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

সর্বশেষ - গোয়াইনঘাট

আপনার জন্য নির্বাচিত

রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্যের বিকল্প নেই: গোয়াইনঘাটে মাওলানা শামসুদ্দীন মুহাম্মদ ইলয়াস

শ্রমিকের নায্য পাওনা ও কর্মঘন্টা আট ঘন্টা কার্যকর করতে হবে: গোয়াইনঘাটে জয়নাল আবেদীন

সাংবাদিক হয়েও কৃষিতে সফলতা কাওছার আহমদ রাহাতের

জাফলংয়ে পানিতে ডুবে পর্যটক নিখোঁজ

বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে গোয়াইনঘাট প্রেসক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি

জাফলংয়ে বিলুপ্ত প্রজাতির বাজপাখি উদ্ধার: বনে অবমুক্ত

গোয়াইনঘাটে দু’টি বাগানের ২ হাজার পান গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

গোয়াইনঘাট উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন

গোয়াইনঘাটের ছাতার গ্রামকে শতভাগ খোলা পায়খানা মুক্ত গ্রাম ঘোষণা

ক্রীড়া প্রতিযোগিতা যুবসমাজের ঐক্যের সেতুবন্ধন হিসেবে কাজ করে: আব্দুল হাকিম চৌধুরী