শুক্রবার , ২২ নভেম্বর ২০২৪ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট

সিলেট সীমান্তে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

প্রতিবেদক
করিম মাহমুদ লিমন| ব্যবস্থাপনা সম্পাদক
নভেম্বর ২২, ২০২৪ ১২:৪৭ অপরাহ্ণ

সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১কোটি ২১ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতি ও শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাটের পান্তুমাই, বিছনাকান্দি, প্রতাপপুর ও তামাবিল বিওপিসহ সিলেটের বিভিন্ন সীমান্তে বিজিবির চোরাচালানবিরোধী অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।

শুক্রবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

বিজিবির সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২১ নভেম্বর রাতে ও ২২ নভেম্বর সকালে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিজিবি’র টহল দল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, শীতের কম্বল, চিনি, শুটকি, চকলেট, বিস্কুট, সনপাপড়ি, গরুর মাংস, সাবান, মদ, বাংলাদেশী রসুন, শিং মাছ, মাহিন্দ্রা ট্রাক্টর এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকাসহ অন্যান্য ভারতীয় পণ্য আটক করে।

এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২১ লাখ ৬৩ হাজার ৭ শত ৭০ টাকা।

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানের মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - গোয়াইনঘাট

আপনার জন্য নির্বাচিত

আত্মনির্ভরশীল সু-নাগরিক হিসেব গড়ে তুলতে কাজ করছে স্কাউট: ইউএনও রতন কুমার অধিকারী

শিক্ষার্থীদের অবশ্যই জীবনের লক্ষ্য ঠিক করতে হবে: গোয়াইনঘাটে জয়নাল আবেদীন

গোয়াইনঘাটে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের মহা সমাবেশ অনুষ্ঠিত

পূর্ব তোয়াকুল ছাত্র পরিষদ’র মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

সাংবাদিক শাহআলম এর দাদির মৃত্যুতে গোয়াইনঘাট প্রেসক্লাবের শোক প্রকাশ

তামাবিল ইমিগ্রেশন দিয়ে ১৪ বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারত

পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে গোয়াইনঘাটে জামায়াতের আলোচনা সভা

ছাত্রদল নেতা লিটনের মৃত্যুদন্ডের রায় স্থগিত করে মুক্তির দাবিতে জাফলংয়ে বিক্ষোভ মিছিল

তামাবিল স্থলবন্দর দিয়ে ঘোষণার চেয়ে অধিক পণ্য আমদানি: মাসে ৩ কোটি টাকা রাজস্ব ফাঁকি

গোয়াইনঘাটে গনঅধিকার পরিষদের উদ্যোগে  ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত