Monday , 13 January 2025 |
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট
Close

বিজিবির মামলা থেকে নির্দোষ ব্যক্তিদের অব্যাহতির দাবীতে গোয়াইনঘাটে মানববন্ধন অনুষ্ঠিত

বিজিবির মামলা থেকে নির্দোষ ব্যক্তিদের অব্যাহতির দাবীতে গোয়াইনঘাটে মানববন্ধন অনুষ্ঠিত

সিলেটের গোয়াইনঘাটের দমদমীয়া সীমান্তে বিজিবি সদস্যদের ওপর চোরাকারবারিদের হামলার ঘটনায় দায়েরকৃত এজাহারে ঘটনার সাথে জড়িত নয় এমন একাধিক ব্যক্তিদের আসামি করার প্রতিবাদে এবং মিথ্যে এই মামলা থেকে অব্যাহতি প্রদান ও তদন্তপূর্বক প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবীতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও পাহাড় তলী গ্রামের লোকজন।
সোমবার ( ১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার ভীতরগুল পাহাড় তলী গ্রামের প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা ফজলু মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, জয়দুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা দুদ মিয়া, বিউটি বেগম, চকিনা বেগম, রাসিয়া বেগম, শারমিন বেগম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, দমদমীয়া সীমান্তে  বিজিবি সদস্যর ওপর হামলার ঘটনায় ১৮ জনকে আসামি করে মামালা করেছে বিজিবি। আসামীদের  মধ্যে ৮ থেকে ১০ জন কোন প্রকার চোরা কারবাড়ির সাথে জড়িত নয় এবং নিরীহ পরিবারের লোকজন। চোরাকারবারের সাথে তাদের কোন সম্পৃক্ততা না থাকার পরও তাদের উপর মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে বিজিবি। এ সময় তারা আরও বলেন প্রকৃত অনেক চোরাকারবারী মামলার এজহার থেকে বাদ পড়লেও কিছু স্বার্থন্বেষী মহলের তদবিরে নির্দোষী অনেকেকে মামলায় ফাঁসানো হয়েছে। বর্তমানে বিজিবির করা মামলার ভয়ে পুরুষ শূন্য হয়ে পড়েছে গ্রাম। পরিবারের অন্যান্য সদস্যরা অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছে। সঠিক তদন্তপূর্বক প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে নির্দোষ ব্যক্তিদের মিথ্যা মামলা থেকে অব্যাহতি দেওয়ার জোর দাবী জানান তারা।
উল্লেখ, গত ৬ জানুয়ারি গভীর রাতে দমদমীয়া সীমান্তে গরু চোরাকারবারিদের হামলায় বিজিবি সদস্য আহত হন। এ ঘটনায় দমদমীয়া বিওপির সুবেদার মিজানুর রহমান বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখ করে ৪০ থেকে ৫০ জনের নাম অজ্ঞাত করে  গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করে।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, এই ঘটনার প্রেক্ষিতে বিজিবি কতৃক গোয়াইনঘাট থানায় মামলা করা হয়েছে। মামলার প্রত‍্যেকটি আসামী চোরাকারবার, ঘটনাস্থলে উপস্থিত ছিলো এবং ধারালো অস্ত্র দিয়ে বিজিবি টহলকে আক্রমন করেছিলো, এটা নিশ্চিত হয়ে মামলা দেয়া হয়েছে। একদল স্বার্থান্বেষী মহল সাধারন জনগনকে ভুল বুঝিয়ে মানব বন্ধন করে ঘটনাকে অন‍্যখাতে প্রবাহিত করে চোরাচালানকে সহায়তা করার প্রচেষ্টা করছে । বিজিবি সর্বদাই দেশ ও জনগনের সার্বিক কল‍্যানে কাজ করছে। দেশের সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে সর্বোচ্চ চেষ্টা অব‍্যাহত থাকবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

গোয়াইনঘাটে ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা

গোয়াইনঘাটে স্বামীর বন্ধুদের হাতে তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার, গ্রেপ্তার ২

গোয়াইনঘাটে শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

গোয়াইনঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

গোয়াইনঘাটে অতর্কিত হামলার প্রতিবাদে সভা অনুষ্ঠিত

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান: ২৭টি ড্রেজার ধ্বংস, ৫ লাখ টাকা জরিমানা

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন উপলক্ষে গোয়াইনঘাটে র‍্যালি ও আলোচনা সভা

গোয়াইনঘাটে অসহায় নারীর টাকা ছিনতাই: থানায় অভিযোগ

প্লাস্টিকের দাপটেও হারায়নি ঐতিহ্য: গোয়াইনঘাটে বৃদ্ধ তাজুল হকের বাঁশ-বেত শিল্পের অনন্য লড়াই

জাফলংয়ে গুচ্ছগ্রাম ফুটবল প্রিমিয়ার লীগের ফাইনাল সম্পন্ন