মঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট

সবাইকে জুলাইয়ের স্পিরিট ধারণ করতে হবে: গোয়াইনঘাটে গণঅভ্যুত্থান দিবসে ইউএনও

 

সিলেটের গোয়াইনঘাটে ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত জুলাই যোদ্ধা সম্মিলন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী বলেছেন, চব্বিশের জুলাইয়ে যারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, সেই শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা রেখে আমাদের সবাইকে সেই সাহস, সেই আদর্শ নিয়ে জুলাইয়ের স্পিরিট ধারণ করতে হবে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসনিক কনফারেন্স কক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত জুলাই যোদ্ধা সম্মিলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে যুদ্ধাহত জুলাই যোদ্ধাদের মধ্যে আব্দুল মতিন, শাহরিয়ার গাজী, আব্দুল্লাহ আল মাহফুজ এবং আব্দুর রহিম জুলাই গণঅভ্যুত্থানের অভিজ্ঞতা ও স্মৃতিচারণমূলক বক্তব্য উপস্থাপন করেন। তাদের বক্তব্যে জুলাই বিপ্লবে অংশগ্রহণ ও ছাত্র-জনতার আত্মত্যাগ এবং আন্দোলনের প্রেক্ষাপট উঠে আসে।
অনুষ্ঠানে অতিথিবৃন্দের বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন ও গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক তানজিল হোসেন।
আলোচনার পর জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ -এর উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাঁধন কান্তি সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু কাওছার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. সারওয়ার, প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম, জনস্বাস্থ্য কর্মকর্তা মো. ইউনুস আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফয়জুল হক, ছাত্রনেতা আমিরুল ইসলাম আমিন ও মারজানুল আযহার জুনেদ প্রমুখ।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষ থেকে যুদ্ধাহত জুলাই যোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান কর হয়।

সর্বশেষ - গোয়াইনঘাট

আপনার জন্য নির্বাচিত

জাফলংয়ে পাথরবোঝাই নৌকা ডুবে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার

রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্যের বিকল্প নেই: গোয়াইনঘাটে মাওলানা শামসুদ্দীন মুহাম্মদ ইলয়াস

সাংবাদিক মোহাম্মদ আবুল হোসেনের মৃত্যুতে গোয়াইনঘাট প্রেসক্লাবের শোক

জাফলংয়ে পিয়াইন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

সিলেট সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে প্রায় কোটি টাকার পণ্য জব্দ

জুলাই সনদের আইনী ভিত্তি ও পি.আর পদ্ধতিতে নির্বাচন বাস্তবায়ন করতে হবে…জয়নাল আবেদীন

গোয়াইনঘাটে শিশু নেতৃত্বাধীন নাটিকার মাধ্যমে বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা

গোয়াইনঘাটে খেলাফত মজলিস এর কর্মী সভা অনুষ্ঠিত

সবাইকে জুলাইয়ের স্পিরিট ধারণ করতে হবে: গোয়াইনঘাটে গণঅভ্যুত্থান দিবসে ইউএনও

জৈন্তাপুর সীমান্তে বিজিবি পুলিশের যৌথ অভিযানে নাগরিকসহ আটক ২