শুক্রবার , ১৪ নভেম্বর ২০২৫ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট

জাফলংয়ে ইনসাফ ক্বিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রতিবেদক
করিম মাহমুদ লিমন| ব্যবস্থাপনা সম্পাদক
নভেম্বর ১৪, ২০২৫ ৪:৩০ অপরাহ্ণ

 

সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ের স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের অংশগ্রহণে ইনসাফ ক্বিরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) সকালে স্থানীয় জাফলং আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ হল রুমে ইনসাফ ফাউন্ডেশন এর আয়োজনে অনুষ্ঠিত এ ক্বিরাত প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন ইনসাফ ফাউন্ডেশনের সভাপতি জনাব ফয়েজ আহমেদ ফয়সল।

 

 

ইনসাফ ফাউন্ডেশনের সেক্রেটারি সাকিব আহমেদ এর পরিচালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাফলং ফয়েজে আম মাদ্রাসার শিক্ষক মাওলানা মাওলানা আনোয়ার হোসেন সোহেল, গোলজারুল উলুম রাধানগর মাদ্রাসার শিক্ষক মাওলানা জিয়াউর রহমান, জামেয়া কৌড়িয়ার ওস্তাদ মাওলানা মুফতি যমির মাহমুদ, বিশিষ্ট চিকিৎসক ডাঃ আব্দুন নুর, ইনসাফ ফাউন্ডেশন এর উপদেষ্টা দেলোয়ার হোসাইন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন, বন্ধন যুব সংঘের সভাপিত আকবর আলী, আর এম কিন্ডার গার্ডেন এর প্রধান শিক্ষক কোমল উদ্দিন, জাফলং ফয়েজে আম ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা হাফেজ শোয়াইব আহমদ প্রমুখ।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্বিরাত হলো পবিত্র কুরআন তিলাওয়াতের বিভিন্ন পদ্ধতি বা ধরণ, যা শব্দের দীর্ঘতা, সুর, উচ্চারণ এবং ব্যাকরণগত বিভিন্নতার মাধ্যমে প্রকাশ পায়। এই পদ্ধতিগুলো কুরআন তিলাওয়াতকে আরও সুমধুর ও সঠিক করে তোলে।

 

ইসলামি চেতনায় উজ্জীবিত এই আয়োজনের মাধ্যমে স্কুল পড়ুয়া শিশুদের মাঝে কোরআনের প্রতি ভালোবাসা ও অনুশীলনের আগ্রহ সৃষ্টি হবে।

ইনসাফ ফাউন্ডেশন কতৃক আয়োজিত এ প্রতিযোগিতায় পূর্ব জাফলং ইউনিয়নের প্রায় শতাধিক কোমলমতি শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

সর্বশেষ - গোয়াইনঘাট

আপনার জন্য নির্বাচিত

শ্রমিকদের দাবি আদায়ে বিএনপি সর্বদা বদ্ধ পরিকর: মিফতাহ্ সিদ্দিকী

বীর মুক্তিযোদ্ধা জমির উদ্দিনের মৃত্যুতে গোয়াইনঘাট প্রেসক্লাবের শোক প্রকাশ

ছাত্রদল নেতা লিটনের মৃত্যুদন্ডের রায় স্থগিত করে মুক্তির দাবিতে জাফলংয়ে বিক্ষোভ মিছিল

গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

গোয়াইনঘাটে বেগম রোকেয়া দিবস উদযাপিত: সম্মাননা পেলেন শ্রেষ্ঠ অদম্য নারী সুমাইয়া সুমি

পাথর কোয়ারি’র শ্রমিক-ব্যবসায়ীদের কর্মের ওপর নিষেধাজ্ঞার ৯ বছর

জৈন্তাপুর সীমান্তে বিজিবি পুলিশের যৌথ অভিযানে নাগরিকসহ আটক ২

গোয়াইনঘাটে গ্রাম পুলিশ সদস্য মঈন উদ্দীনের মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গোয়াইনঘাটে গ্রাম পুলিশ সদস্য মঈন উদ্দীনের মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গোয়াইনঘাট উপজেলা মুক্ত স্কাউট গ্রুপের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

মহান বিজয় দিবসে গোয়াইনঘাট প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন