বৃহস্পতিবার , ১ মে ২০২৫ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট

শ্রমিকদের দাবি আদায়ে বিএনপি সর্বদা বদ্ধ পরিকর: মিফতাহ্ সিদ্দিকী

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শ্রমিকের অধিকার ও মর্যাদা নিশ্চিত করার ব্যাপারে বিএনপি বদ্ধপরিকর, শ্রমিকরা দেশের সম্পদ, তাদের কারণে দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে। এ কারণে তাদের অবহেলার চোখে দেখার কোনো সুযোগ নেই। আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে তাদের কাজের অধিকার সুরক্ষা ও জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শ্রমিকরাই সমাজে সংখ্যাগরিষ্ঠ। শ্রমিকের স্বার্থ ও কল্যাণের দিকটি অবহেলা করে সত্যিকার উন্নতি সম্ভব নয়।
এসময় তিনি আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের কৃষক-শ্রমিকদের নিয়ে দেশকে স্বনির্ভর বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছিলেন।
বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি ও আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা কর্মসূচিতে শ্রমিক অধিকারের বিষয়টি গুরুত্ব সহকারে রেখেছেন। শ্রমিকদের দাবি আদায়ে বিএনপি সর্বদা বদ্ধ পরিকর।
বিগত সময়ে আওয়ামীলীগ শ্রমিকদের অধিকার হরণ করেছে। তারা শ্রমিকদের ন্যায্য দাবিকে মেনে নেয়নি, এখনো স্বৈরাচারের দোসররা শ্রমিকদের ব্যাবহার করে ফায়দা হাসিলের চেষ্টা করছে। তাই শ্রমজীবী ভাইদের তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে শ্রমিকদের অধিকার সংরক্ষণ করা হবে ইনশাআল্লাহ।
মহান মে দিবস উপলক্ষে বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়নের উদ্যোগে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, এখনো পাওনা আদায়ের জন্য শ্রমিকদের রাস্তায় নামতে হয়, এটা খুবই দুঃখজনক। বিভিন্ন জায়গায় শ্রমিকেরা ন্যায্য অধিকারের জন্য আন্দোলন করলে তাদের ছাঁটাই করা হয়। এমন আচরণ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানান তিনি।
যুবনেতা বেনজির আহমেদ সুমন ও আব্বাস আলীর সহযোগিতায় বৃহস্পতিবার বিকেলে স্থানীয় মোহাম্মদপুর পয়েন্টে বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের যগ্ম সাধারণ সম্পাদক সোহেল আহমদ এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ আহমেদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপি’র সভাপতি আমজাদ বখত, জৈন্তাপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুর রব, গোয়াইনঘাট উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল জলিল।
এ সময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান হেলোয়ার, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সোহেল আহমেদ, পিয়াইন পাথর ব্যাবসায়ী সমিতির সদস্য সাংবাদিক আমির উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা শ্রমিক দলের দপ্তর সম্পাদক রমজান মোল্যা, বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী প্রমুখ।
শ্রমিক সমাবেশে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়নের বিভিন্ন ইউনিটের সভাপতি সম্পাদকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - গোয়াইনঘাট

আপনার জন্য নির্বাচিত

গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি ও সম্পাদকের ঈদ শুভেচ্ছা

গোয়াইনঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

গোয়াইনঘাটে খেলাফত মজলিস এর কর্মী সভা অনুষ্ঠিত

জাফলংয়ে টাস্কফোর্সের অভিযান: ৪টি এক্সেভেটরসহ ২০টি শেলু মেশিন ধ্বংস

ঐতিহ্যবাহী পিঠা উৎসবে মুখরিত মুসলিমনগর উচ্চ বিদ্যালয়

নিখোঁজের ২৪ ঘন্টা পর বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার

গোয়াইনঘাটে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল

গোয়াইনঘাটে সেলিমের হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

গোয়াইনঘাটে প্রত্যাশা কিন্ডার গার্টেন’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

সিলেট সীমান্তে আবারও বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ