Friday , 28 August 2026 |
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট
Close

জাফলংয়ে সূর্য তরুণ মুসলিমনগর ওয়ার্ড কাপ’র ফাইনাল সম্পন্ন: চ্যাম্পিয়ন জাফলং একাদশ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলংয়ে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়ে গেল ‘সূর্য তরুণ মুসলিমনগর ১ম ওয়ার্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর ফাইনাল ম্যাচ। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে মুসলিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই জমকালো ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
উত্তেজনাপূর্ণ এই ফাইনাল লড়াইয়ে মুসলিমনগর ফুটবলার্সকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে জাফলং ফুটবল একাদশ।

সূর্য তরুণ সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে এবং সংগঠনের সভাপতি দেলোয়ার হোসেন (দুলু)-এর সভাপতিত্বে ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল হাকিম চৌধুরী বলেন, “যুবসমাজকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। সূর্য তরুণ সমাজ কল্যাণ সংস্থা এই টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে স্থানীয় তরুণদের মাঝে যে উদ্দীপনা সৃষ্টি করেছে তা সত্যিই প্রশংসনীয়।” তিনি বিজয়ী ও রানার্সআপ উভয় দলের খেলোয়াড়দের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহপরান, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সহ-সভাপতি আমজাদ বকস, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আহমদ এবং সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন।

আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন—গোয়াইনঘাট উপজেলা যুবদলের আহ্বায়ক এডভোকেট শাহজাহান সিদ্দিকী, উপজেলা বিএনপির অর্থ সম্পাদক আব্দুল আলিম, পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল আলম (মাসুদ রানা) এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ খান।

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক কাওসার সরকার, আব্দুস শহিদ, রমজান আলী, ইমান আলী এবং পূর্ব জাফলং ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক জসিম উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ফাইনাল খেলায় দুই দলের ফুটবলাররাই চমৎকার নৈপুণ্য প্রদর্শন করেন। তবে আক্রমণের ধার বাড়িয়ে জাফলং ফুটবল একাদশ ম্যাচের নির্ধারিত সময়ে ২-০ গোলে জয় নিশ্চিত করে ট্রফি নিজেদের করে নেয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে জমকালো ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ। টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখতে স্থানীয় বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক মাঠে উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

গোয়াইনঘাটে অতর্কিত হামলার প্রতিবাদে সভা অনুষ্ঠিত

চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক সনি রহমানকে দরবস্ত ফুটবল একাডেমির সংবর্ধনা

গোয়াইনঘাটে দুটি মডেল স্কুলের সামনে ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থী ও পথচারী

গোয়াইনঘাটে স্বামীর বন্ধুদের হাতে তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার, গ্রেপ্তার ২

গোয়াইনঘাটের ইউএনও’র সাথে লাউরকুনি সমাজ কল্যাণ পরিষদের মতবিনিময়

৩১ দফা বাস্তবায়ন এবং সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষে জাফলংয়ে আলোচনা সভা

বিএনপি নেতা স্টেলিন তারিয়াংকে জড়িয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে গোয়াইনঘাটে সংবাদ সম্মেলন

গোয়াইনঘাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা

জাফলংয়ে জিরো পয়েন্টের পাথর রক্ষায় ব্যবসায়ী-শ্রমিকদের সভা

জাফলংয়ে জিরো পয়েন্টের পাথর রক্ষায় ব্যবসায়ী-শ্রমিকদের সভা

পরিবেশ সুরক্ষায় জাফলংয়ে এফআইভিডিবির গাছের চারা বিতরণ ও পাবলিক মিটিং অনুষ্ঠিত