Monday , 14 September 2026 |
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট
Close

ব্যবসায়ী নেতাদের বিরুদ্ধে আর্থিক লেনদেনের অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: তামাবিল পাথর আমদানিকারক গ্রুপ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দরের ব্যবসায়ী নেতৃবৃন্দের বিরুদ্ধে আর্থিক লেনদেন সংক্রান্ত সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন পত্রিকায় প্রচারিত বিভিন্ন তথ্যকে ‘মিথ্যা ও বানোয়াট’ দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে তামাবিল পাথর আমদানিকারক গ্রুপ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠের মাধ্যমে এই প্রতিবাদ জানান সংগঠনের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম শাহপরান।
লিখিত বক্তব্যে সমিতির আহ্বায়ক বলেন, গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন পত্রিকায় তামাবিল স্থলবন্দরের ব্যবসায়ী নেতৃবৃন্দের বিরুদ্ধে আর্থিক লেনদেন নিয়ে বিভিন্ন ধরনের ভিত্তিহীন তথ্য ও গুজব প্রচার করা হচ্ছে, যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আমরা সংগঠনের পক্ষ থেকে অত্যন্ত সুনির্দিষ্টভাবে জানাচ্ছি যে, তামাবিল পাথর আমদানিকারক গ্রুপের কোনো নেতা বা সদস্য এ ধরনের কোনো অনৈতিক আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত নন।
প্রতিবাদলিপিতে ব্যবসায়ী নেতৃবৃন্দ উল্লেখ করেন, একটি স্বার্থান্বেষী মহল তামাবিল স্থলবন্দরের চলমান ব্যবসা-বাণিজ্য ও এর সুনামকে ক্ষতিগ্রস্ত করতে পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালাচ্ছে। তামাবিল স্থলবন্দরকে ঘিরে পাথরসহ বিভিন্ন পণ্য আমদানির সঙ্গে হাজার হাজার ব্যবসায়ী, সাধারণ শ্রমিক, স্টোন ক্রাশার মালিক, পরিবহন মালিক ও শ্রমিকের কর্মসংস্থান জড়িত। একই সঙ্গে এই বন্দর দিয়ে পণ্য আমদানির মাধ্যমে সরকার প্রতি বছর বিপুল পরিমাণ রাজস্ব পেয়ে থাকে।এমন একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বাণিজ্যিক স্থাপনাকে ঘিরে কোনো ধরনের মিথ্যা, বিভ্রান্তিকর সংবাদ বা অপপ্রচার না চালানোর জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি জোর আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, ব্যবসায়ী সমাজকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে চালানো এই অপপ্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।তামাবিল পাথর আমদানিকারক গ্রুপের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত যেকোনো অভিযোগের বিষয়ে দায়িত্বশীলভাবে সত্যতা ও তথ্য যাচাই করে গণমাধ্যমে সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের অনুরোধ জানানো হয়েছে।
লিখিত বক্তব্য পাঠকালে সংগঠনের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ, সাধারণ ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

গোয়াইনঘাটে মানবপাচার চক্রের সদস্যসহ ১৯ জন আটক

গোয়াইনঘাটে স্বামীর বন্ধুদের হাতে তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার, গ্রেপ্তার ২

গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান: ড্রেজার ও নৌকা ধ্বংস

সম্ভাব্য বন্যা মোকাবিলায় গোয়াইনঘাটে প্রস্তুতি সভা, প্রস্তুত আশ্রয়কেন্দ্র ও মেডিকেল টিম

পরিবেশ সুরক্ষায় জাফলংয়ে এফআইভিডিবির গাছের চারা বিতরণ ও পাবলিক মিটিং অনুষ্ঠিত

ছাত্রদল নেতা লিটনের মৃত্যুদন্ডের রায় স্থগিত করে মুক্তির দাবিতে জাফলংয়ে বিক্ষোভ মিছিল

ছাত্রদল নেতা লিটনের মৃত্যুদন্ডের রায় স্থগিত করে মুক্তির দাবিতে জাফলংয়ে বিক্ষোভ মিছিল

জাফলং জিরো পয়েন্টে টাস্কফোর্সের মধ্যরাতকালীন অভিযান: আটক ২, একজনের কারাদণ্ড

মুমূর্ষু প্রসূতির জীবন বাঁচাতে ‘দেবদূত’ হয়ে এগিয়ে এলেন গোয়াইনঘাটের ওসি ওমর ফারুক

জাফলংয়ে নৌকা থেকে পানিতে পড়ে যুবক নিখোঁজ: চলছে উদ্ধার তৎপরতা

জাফলংয়ে নৌকা থেকে পানিতে পড়ে যুবক নিখোঁজ: চলছে উদ্ধার তৎপরতা

গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা