Monday , 31 August 2026 |
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট
Close

গোয়াইনঘাটে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

‘নজরুল বর্ষ’ উপলক্ষে নতুন প্রজন্মের কাছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, দর্শন ও সৃষ্টিকর্ম তুলে ধরার লক্ষ্যে সিলেটের গোয়াইনঘাটে দেশব্যাপী নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা প্রশাসনিক কনফারেন্স রুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারীর সভাপতিত্বে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

 

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার ২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ সাল পর্যন্ত সময়কে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করেছে। জাতীয় কবির বৈচিত্র্যময় সাহিত্য ও অসাম্প্রদায়িক মানবতাবাদী চেতনাকে ছাত্র-ছাত্রীদের মাঝে ছড়িয়ে দিতে এই আয়োজন অত্যন্ত সময়োপযোগী। তরুণ প্রজন্মকে নজরুলের বিপ্লবী আদর্শে উজ্জীবিত করতে এবং সুস্থ সাংস্কৃতিক চর্চায় ধাবিত করতে এই প্রতিযোগিতা দেশজুড়ে বিশেষ ভূমিকা রাখবে।

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশিকা ও সংশোধিত সূচি অনুযায়ী আজ থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা আগামী ৩১ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী বিভিন্ন ধাপে চলমান থাকবে।

গোয়াইনঘাট উপজেলার আওতাধীন সকল প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্ব-স্ব প্রতিষ্ঠানের মাধ্যমে এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে। প্রতিযোগিতার মূল বিষয়ের মধ্যে রয়েছে নজরুলসংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয় এবং নজরুলসংগীত ভিত্তিক একক নৃত্য। শিক্ষার্থীদের বয়স ও শ্রেণিভেদে প্রাথমিক ও মাধ্যমিকসহ বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত করে আলাদা আলাদা বিষয় নির্ধারণ করা হয়েছে।

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় সাংস্কৃতিক কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনী পর্ব শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় নজরুলের গান ও কবিতা আবৃত্তির মাধ্যমে একটি সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

জাফলংয়ে প্রশাসনের অভিযান: ৬ হাজার ঘনফুট বালু জব্দ, নৌকা ও মেশিন ধ্বংস

গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি ও সম্পাদকের ঈদ শুভেচ্ছা

গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি ও সম্পাদকের ঈদ শুভেচ্ছা

ব্যবসায়ী নেতাদের বিরুদ্ধে আর্থিক লেনদেনের অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: তামাবিল পাথর আমদানিকারক গ্রুপ

জাফলংয়ে নেই ট্রাক টার্মিনাল: সড়কের দুই পাশে যত্রতত্র পার্কিংয়ে তীব্র যানজট, চরম ভোগান্তি

গোয়াইনঘাটে শর্ত লঙ্ঘন করে পাথর উত্তোলন: যৌথ অভিযানে ৩টি নৌকা ক্ষতিগ্রস্থ, আটক ৮

শুধু পুলিশ নির্ভর না হয়ে অপরাধ নির্মূলে সবাইকে সচেতন হতে হবে: বিট পুলিশিং সভায় ওসি গোয়াইনঘাট

গোয়াইনঘাটে বৃদ্ধা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

গোয়াইনঘাটে বৃদ্ধা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

জাফলংয়ে ৭ হাজার ঘনফুট পাথর জব্দ

গোয়াইনঘাটে বীরমঙ্গল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

গোয়াইনঘাটে কৃষকদের পার্টনার প্রোগ্রামের আওতায় কংগ্রেস অনুষ্ঠিত