Tuesday , 13 October 2026 |
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট
Close

গোয়াইনঘাটের নন্দিরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় এম. এ মতিন

 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের স্থানীয় ভোটার ও রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা হিসাব-নিকাশ। সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ ও প্রচারণায় পুরো ইউনিয়ন জুড়ে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তবে এর মধ্যেই সার্বিক আলোচনা ও জনমতের বিচারে বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন সাংবাদিক ও রাজনীতিবিদ মো: আব্দুল মতিন।

 

 

দলীয় সূত্রে জানা গেছে, গত ২৬ সেপ্টেম্বর নন্দিরগাঁও ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় সমর্থন প্রত্যাশী হিসেবে এক মতবিনিময় সভা করেন নন্দিরগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মতিন। এই সভার পর থেকেই মূলত পুরো ইউনিয়ন জুড়ে তাকে নিয়ে নতুন রাজনৈতিক সমীকরণ শুরু হয়েছে।

 

 

মো: আব্দুল মতিন বর্তমানে গোয়াইনঘাট উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এবং নন্দিরগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি নন্দিরগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও নন্দিরগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহবায়কের দায়িত্ব অত্যন্ত দক্ষতার সাথে পালন করেছেন। রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি পেশাগত জীবনেও তিনি অত্যন্ত সফল। তিনি গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

 

 

এলাকায় একজন মার্জিত ও সদা হাস্যোজ্জ্বল ব্যক্তিত্ব হিসেবে পরিচিত আব্দুল মতিনকে নিয়ে ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা ও চায়ের আড্ডায় এখন চলছে জোরালো আলোচনা। স্থানীয় ভোটারদের মতে, তিনি একটি আদর্শবান ও সম্ভ্রান্ত পরিবারের সন্তান। নিজস্ব মিষ্টিভাষী আচরণ এবং দীর্ঘদিনের সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি সর্বস্তরের মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। তরুণ প্রজন্মের মাঝে তার ব্যাপক জনপ্রিয়তা যেমন রয়েছে, তেমনি প্রবীণদের প্রতি শ্রদ্ধাশীল আচরণের কারণে সব বয়সের মানুষের কাছেই তিনি সমান গ্রহণযোগ্য।

 

 

 

এলাকার প্রবীণ নাগরিকরা জানান, নন্দিরগাঁও ইউনিয়নের সার্বিক উন্নয়ন, রাস্তাঘাটের সংস্কার, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং নাগরিকদের মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে একজন যোগ্য ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতৃত্ব প্রয়োজন। সেদিক থেকে তরুণ ও উদীয়মান নেতা মো: আব্দুল মতিনকে ঘিরে এলাকাবাসী নতুন পরিবর্তনের প্রত্যাশা করছেন। নির্বাচনী প্রস্তুতি ও নিজের লক্ষ্য নিয়ে আব্দুল মতিনের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি, তবে মাঠের জনমতে তিনি অনেকটাই এগিয়ে রয়েছেন।

 

 

নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, আব্দুল মতিনের সমর্থনে জনমত ততই শক্তিশালী হয়ে উঠছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

 

 

 

এ ব্যাপারে নন্দিরগাঁও ইউনিয়ন বিএনপির সহসভাপতি আব্দুন নুর বলেন, আব্দুল মতিন ছাত্রজীবন থেকেই ইউনিয়নের প্রতিটি গ্রামগঞ্জে সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন। বিভিন্ন এনজিওর মাধ্যমে ইউনিয়নের প্রতিটি গ্রামে তিনি নিরাপদ পানির ব্যবস্থা করেছেন। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। বিশেষ করে বৈশ্বিক করোনা পরিস্থিতি এবং ২০২২ সালের স্মরণকালের ভয়াবহ বন্যায় তিনি নিজস্ব উদ্যোগে খাদ্য সহায়তা নিয়ে মানুষের দ্বারে দ্বারে গেছেন। প্রতি বছর শীত মৌসুমে শীতার্ত মানুষের পাশে শীতবস্ত্র নিয়ে দাঁড়ান তিনি।

 

 

 

দলীয় কর্মকাণ্ডে তার ভূমিকার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, তিনি নন্দিরগাঁও ইউনিয়ন ছাত্রদলের প্রতিটি ওয়ার্ড কমিটি এবং বিএনপির ওয়ার্ড কমিটি গঠনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নন্দিরগাঁও ইউনিয়নের প্রতিটি গ্রামের ঘরে ঘরে জনসংযোগ করে ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নজর কেড়েছেন। সব মিলিয়ে তিনি এবার চেয়ারম্যান পদে শক্তিশালী প্রার্থী।

 

 

স্থানীয় সচেতন মহলের ধারণা, এবারের নির্বাচনে পরিচ্ছন্ন ভাবমূর্তি ও জনপ্রিয়তার কারণে চেয়ারম্যান পদে আব্দুল মতিন বড় ধরণের চমক দেখাতে পারেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

গোয়াইনঘাটে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ’র সদস্য সংগ্রহ কর্মসূচি

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ চোরাচালান জব্দ

জাফলংয়ে ছৈলাখেল ক্রিকেট প্রিমিয়ার লীগের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ

জাফলংয়ে গুচ্ছগ্রাম ফুটবল প্রিমিয়ার লীগের ফাইনাল সম্পন্ন

গোয়াইনঘাটে শিশু নেতৃত্বাধীন নাটিকার মাধ্যমে বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা

ধানের গোলায় ফেন্সিডিলের পাহাড়, গোয়াইনঘাটে নারী মাদক কারবারি গ্রেফতার!

গোয়াইনঘাটে ভূমিসেবা মেলার উদ্বোধন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

গোয়াইনঘাটে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

বিএনপি নেতা স্টেলিন তারিয়াংকে জড়িয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে গোয়াইনঘাটে সংবাদ সম্মেলন

গোয়াইনঘাটে অসহায় নারীর টাকা ছিনতাই: থানায় অভিযোগ