বৃহস্পতিবার , ৩১ অক্টোবর ২০২৪ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

প্রতিবেদক
করিম মাহমুদ লিমন| ব্যবস্থাপনা সম্পাদক
অক্টোবর ৩১, ২০২৪ ৬:৩৪ অপরাহ্ণ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়ন ৪৮ এর অভিযানে সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছ বিজিবি।
বুধ ও বৃহস্পতিবার গোয়াইনঘাট উপজেলার সংগ্রাম বিওপি ও পান্তুমাই বিওপিসহ সিলেটের বিভিন্ন সীমান্তে পৃথক অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করা হয়।
বৃহস্পতিবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।
বিজিবির সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৩০ ও ৩১ অক্টোবর সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) পৃথক অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি ২০৪ পিস, সানগ্লাস ১৮০০ পিস, নিভিয়া সফট ক্রিম ৬৩০ পিস, ৩১ কেজি সার্ফ এক্সেল, মদ ৯৬ বোতল, মোটরসাইকেল ৩টি, বাংলাদেশী রসুন ২২০০ কেজি এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা ১২টিসহ অন্যান্য ভারতীয় পণ্য আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৩৪ লাখ ৪১ হাজার ৫ শত টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানের মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - গোয়াইনঘাট

আপনার জন্য নির্বাচিত

জাফলংয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে টাস্কফোর্সের অভিযান

গোয়াইনঘাট উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন

জাফলংয়ে বন্ধন যুব সংঘের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ সম্পন্ন

সিলেট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৫ কোটি ২২ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

সিলেট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৫ কোটি ২২ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে গোয়াইনঘাট প্রেসক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ৬৫ লক্ষ টাকার চোরাচালানের মালামাল জব্দ

গোয়াইনঘাটের সড়ক গুলোতে আতঙ্কের আরেক নাম মাহিন্দ্রা: অপ্রাপ্তদের হাতে স্টয়ারিং

পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে গোয়াইনঘাটে জামায়াতের আলোচনা সভা

এনআরবি ব্যাংক জাফলং শাখার ইংরেজি নববর্ষ উদযাপন

গোয়াইনঘাটে প্রত্যাশা কিন্ডার গার্টেন’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন