শুক্রবার , ২৪ জানুয়ারি ২০২৫ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট

সিলেট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৫ কোটি ২২ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

প্রতিবেদক
করিম মাহমুদ লিমন| ব্যবস্থাপনা সম্পাদক
জানুয়ারি ২৪, ২০২৫ ১২:৪৬ অপরাহ্ণ
সিলেট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৫ কোটি ২২ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫ কোটি ২২ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২৪ জানুয়ারি) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন বাংলাবাজার, শ্রীপুর, লবিয়া, কালাসাদেক, সোনারহাট, লাফার্জ, দমদমিয়া, বিছনাকান্দি এবং সংগ্রাম বিওপি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় আরজে পাওয়ার ব্যাটারী, চিনি, গরু, মহিষ, রূপ জি ক্রিম, চকলেট, জিরা, শীতের কম্বল, কমলা, কোয়েকার ওটস, ফুচকা, মদ, বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত সিএনজি এবং মোটরসাইকেল আটক করে।
আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৫ কোটি ২২ লাখ ১৬ হাজার ৭০০টাকা।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র নিয়মিত আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - গোয়াইনঘাট

আপনার জন্য নির্বাচিত

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন উপলক্ষে গোয়াইনঘাটে র‍্যালি ও আলোচনা সভা

গোয়াইনঘাটে অভন্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্বোধন

সিলেট সীমান্ত দিয়ে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় দুই নাগরিক আটক

সিলেটে বিজিবি’র পৃথক অভিযানে দেড় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

সাংবাদিক বিলালের বিরুদ্ধে অপপ্রচার: গোয়াইনঘাট প্রেসক্লাবের নিন্দা

সিলেট জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে গোয়াইনঘাটে আনন্দ মিছিল

সিলেট জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে গোয়াইনঘাটে আনন্দ মিছিল

গোয়াইনঘাটে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ’র সদস্য সংগ্রহ কর্মসূচি

এনআরবি ব্যাংক জাফলং শাখার ইংরেজি নববর্ষ উদযাপন

সম্পদে ভরপুর সিলেট-৪ আসনকে কৃত্রিমভাবে  দরিদ্র বানিয়ে রাখা হয়েছে: এড. সামসুজ্জামান

স্কাউটিংয়ের মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব: রতন কুমার অধিকারী