মঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর ২০২৫ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট

তারেক রহমানের উপহার নিয়ে গোয়াইনঘাটের সনাতন ধর্মাবলম্বীদের পাশে আব্দুল হাকিম চৌধুরী

প্রতিবেদক
করিম মাহমুদ লিমন| ব্যবস্থাপনা সম্পাদক
সেপ্টেম্বর ৩০, ২০২৫ ৩:৪৬ অপরাহ্ণ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সিলেট ৪ আসনে বিএনপির মননোয়ন প্রত্যাশি আব্দুল হাকিম চৌধুরী।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে গোয়াইনঘাট উপজেলা বিএনপির সদস্য সৈয়দ হেলাল আহমেদ বাদশাহর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এম এ মতিনের পরিচালনায় সনাতন ধর্মালম্বীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল হাকিম চৌধুরী বলেন, শারদীয় দুর্গাপূজা একটি সামাজিক ও সাংস্কৃতিক মিলনমেলা। সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানই জাতীয় ঐক্যের ভিত্তি। বিএনপি সবসময় জনগণের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে।
এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশ হলো বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের অসাম্প্রদায়িক সহাবস্থান ও সৌহার্দের এক উজ্জ্বল দৃষ্টান্ত। জাতি-ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের সবার একটাই পরিচয়- আমরা বাংলাদেশি। আমরা নতুন বাংলাদেশ সব ধর্মের মানুষকে নিয়ে গড়ে তুলব এবং একে অপরের সুখে-দুঃখে পাশে দাঁড়াব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, সহ সভাপতি বশির আহমেদ, নন্দীর গাও ইউনিয়ন বিএনপির উপদেষ্টা হাজী আতাউর রহমান, ইদ্রিস আলী, আলকাছ মিয়া, তেরা মিয়া, আব্দুস সোবহান, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সদস্য আমির উদ্দিন, নন্দিরগাওঁ ইউনিয়ন বিএনপির সহসভাপতি ইউপি সদস্য মতিউর রহমান, আফতার মিয়াসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা।

সর্বশেষ - গোয়াইনঘাট

আপনার জন্য নির্বাচিত

জাফলংয়ে পিয়াইন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

জাফলং ও ভোলাগঞ্জ পরিদর্শনে প্রতিনিধি দল

জাফলংয়ে যৌথ বাহিনীর অভিযান: ৩০টি নৌকাসহ গ্রেফতার ২

ঐতিহ্যবাহী পিঠা উৎসবে মুখরিত মুসলিমনগর উচ্চ বিদ্যালয়

তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির ঘোষণা যুক্তরাষ্ট্রের

অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধে জাফলংয়ে অংশীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জাফলংয়ে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধ করে জুমপাড় বাঁধ রক্ষার দাবীতে বিক্ষোভ মিছিল

সিলেট সীমান্তে বিজিবি’র অভিযানে গরু ও মহিষসহ দেড় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাফলংয়ে কোরআন খতম ও দোয়া মাহফিল

দিলদার হোসেন সেলিমের স্বপ্ন বাস্তবায়নে তার অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করতে চাই: জেবুন নাহার সেলিম