বুধবার , ২৬ নভেম্বর ২০২৫ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট

গোয়াইনঘাটে প্রাথমিক শিক্ষা অফিসারদের বরণ ও বদলী জনিত বিদায় সংবর্ধনা

প্রতিবেদক
করিম মাহমুদ লিমন| ব্যবস্থাপনা সম্পাদক
নভেম্বর ২৬, ২০২৫ ৫:৫১ অপরাহ্ণ

 

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা শিক্ষা অফিসারদের বরণ ও সদ্য বদলিজনিত বিদায়ী শিক্ষা অফিসারকে বিদায় সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) বিকেলে গোয়াইনঘাট উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে ও উপজেলা হল রুমে সদ্য যোগদানকৃত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ইফতেখায়ের হোসেন ভূঁঞা ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার বশীর শরীফকে বরণ ও সদ্য বিদায়ী উপজেলা সহকারী শিক্ষা অফিসার আশরাফুল আলমকে সংবর্ধনা প্রদান করা হয়।

সহকারী শিক্ষক হানিফ উদ্দীন ও সহকারী শিক্ষিকা তনুকা ভদ্রের যৌথ সঞ্চালনায় বরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) রতন কুমার অধিকারী।

 

বরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন, প্রাথমিক শিক্ষা অফিসার ইফতেখার হোসেন ভূঁঞা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এ বি এম রুহুল আমিন, সিলেট ওসমানীনগর প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম তালুকদার, বিশ্বনাথ উপজেলা শিক্ষা অফিসার শাহীন মাহবুব, নবীগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ মুশাহিদ মিয়া।

 

বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক আব্দুস সামাদ, সহকারী শিক্ষক জুয়েল, আব্দুস শুকুর, শামসুল ইসলাম, সোহেল আহমদ, নাসিমা আক্তার, জিয়াউর রহমান, মনজুর আহমদ, পিন্টু চক্রবর্তী শাহাব উদ্দিনসহ শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ।

সর্বশেষ - গোয়াইনঘাট

আপনার জন্য নির্বাচিত

গোয়াইনঘাটে বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলীম মল্লিকের ইন্তেকাল

জাফলংয়ে ইউনিয়ন শ্রমিক দলের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত 

জাফলংয়ে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধে জুমপাড়সহ বিভিন্ন এলাকায় টাস্কফোর্সের অভিযান

জাফলংয়ের বালুতটে পিয়াইন কাপ ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন

বিএনপি ঘোষিত ৩১ দফা হচ্ছে একটি বাস্তবসম্মত ও জনকল্যাণমূলক কর্মসূচি: হাকিম চৌধুরী

জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের ছাতা পেলো শিশু শিক্ষার্থীরা

ক্রীড়াঙ্গন নতুন করে গড়ে তোলার এখনই সময়: মোমিনুল ইসলাম মোমিন

জাফলং ও ভোলাগঞ্জ পরিদর্শনে প্রতিনিধি দল

পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে গোয়াইনঘাটে জামায়াতের আলোচনা সভা

বিএনপি ক্ষমতায় গেলে কর্মহীন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে: জেবুন নাহার সেলিম

বিএনপি ক্ষমতায় গেলে কর্মহীন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে: জেবুন নাহার সেলিম