রবিবার , ২৪ নভেম্বর ২০২৪ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট

জাফলংয়ে টিসিবির চাল জনতার হাতে আটকের ঘটনায় স্মারকলিপি প্রদান

প্রতিবেদক
করিম মাহমুদ লিমন| ব্যবস্থাপনা সম্পাদক
নভেম্বর ২৪, ২০২৪ ১০:২২ অপরাহ্ণ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর চাল সাশ্রয়ী মূল্যে কালোবাজারে বিক্রয় কাজে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থাসহ ৩ দফা দাবিতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেছে জাফলং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

রোববার (২৪ নভেম্বর) রাত ১০ টায় গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুল ইসলাম’র কাছে এ স্মারকলিপি প্রদান করে জাফলং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।

এ সময় গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে জাফলং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উল্লেখ করেন, গত ১৯ নভেম্বর মঙ্গলবার রাতে জাফলং বাজারের আর্জিনা ট্রেডার্স নামের একটি মুদি দোকানে পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের ২৩ বস্তা টিসিবির চাল বিক্রি করার সংবাদ পেয়ে স্থানীয় জনতা ও জাফলং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে অটো গাড়ি থেকে নামানো অবস্থায় চালগুলো হাতেনাতে জব্দ করে।

খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশের একটি টিম জিডি মুলে জব্দ করে।

এছাড়াও ওই দিন রাতে স্থানীয় জনতা ও জাফলং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ইউনিয়ন পরিষদের একটি কক্ষে গিয়ে দেখে টিসিবির নিজস্ব পাটের ৩০ কেজির বস্তা থেকে চাল বের করে প্লাস্টিকের ৫০ কেজির বস্তাতে সেলাইবিহীন অবস্থায় চাল রাখা হয়েছে। যা স্থানীয় জনমনে ক্ষোভ ও বিভিন্ন প্রশ্নের সৃষ্টি করেছে।

এমতাবস্তায়, এই বিষয়ে অভিযোগের প্রেক্ষিতে কার্যকরী পদক্ষেপ নিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনা, দায়িত্বরত টিসিবি ডিলারের ডিলারশীপ বাতিল এবং এ ঘটনায় কোন জনপ্রতিনিধি জড়িত থাকলে তার পদ থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানানো হয়।

জাফলং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে স্মারকলিপি প্রদান করেন সাইফুল ইসলাম মান্না, নাদিম মাহমুদ, সায়মন আহমদ, লোকমান মিয়া, আব্দুল্লাহ হাসান রাজু, রাব্বি আহমদ, সাব্বির আহমদ, জাবের আহমদ, নাহিদ আহমেদসহ অন্যান্যরা।

সর্বশেষ - গোয়াইনঘাট

আপনার জন্য নির্বাচিত

শিক্ষার্থীদের অবশ্যই জীবনের লক্ষ্য ঠিক করতে হবে: গোয়াইনঘাটে জয়নাল আবেদীন

গোয়াইনঘাটে “স্বপ্নপূরণে সদর ইউনিয়ন ইয়ুথ এসোসিয়েশনের” সেমিনার

গোয়াইনঘাটে অতর্কিত হামলার প্রতিবাদে সভা অনুষ্ঠিত

বৃহত্তর জৈন্তায় ঘরে ঘরে গ্যাস ও স্থানীয়দের চাকুরীর দাবীতে স্মারকলিপি

জনগণের কণ্ঠ হয়ে জাতীয় সংসদে কথা বলতে চাই: বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল হক

গোয়াইনঘাটে তিনদিন ব্যাপি কৃষি ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান

কান্দিগ্রাম শিক্ষা উন্নয়ন পরিষদের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

গোয়াইনঘাটে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত: আহত ১০

জাফলংয়ে আমির মিয়া স্কুল এন্ড কলেজের আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতা শুরু

জাফলংয়ের বালুতটে পিয়াইন কাপ ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন