রবিবার , ৮ ডিসেম্বর ২০২৪ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট

গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় মাদকসহ আটক ২

প্রতিবেদক
করিম মাহমুদ লিমন| ব্যবস্থাপনা সম্পাদক
ডিসেম্বর ৮, ২০২৪ ২:২৩ অপরাহ্ণ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত থেকে ভারতীয় মাদকসহ দুজনকে আটক করেছে বিছনাকান্দি বিওপি।

রবিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ বিছনাকান্দি বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৬৪/৬-এস এর ৫শত গজ বাংলাদেশের অভ্যন্তরে বাদেশ্বর নামক স্থান থেকে গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি গ্রামের মোঃ সাহাব উদ্দিনের ছেলে আবুল হোসেন এবং হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বিলপাড় গ্রামের মনির মিয়া চৌধুরীর ছেলে মোঃ মনছুর চৌধুরীকে ভারতীয় ৫ বোতল বিয়ার ও মোটর সাইকেলসহ বিছনাকান্দি বিওপির টহলদল আটক করে।

সীমান্ত থেকে মাদকসহ দুইজনকে আটকের সত্যতা নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি বলেন আটককৃত ব্যক্তিদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানাযায়, তারা সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালানের সাথে জড়িত। আটককৃত ব্যক্তিদ্বয়কে বিয়ার এবং মোটরসাইকেলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দায়ের পূর্বক গোয়াইনঘাট থানায় হস্তান্তর করার কার্যক্রম চলমান রয়েছে।

সর্বশেষ - গোয়াইনঘাট

আপনার জন্য নির্বাচিত

জাফলংয়ে ফের অভিযানে পাথর ভাঙার ১৮টি যন্ত্রের বিদ্যুৎ বিচ্ছিন্ন

গোয়াইনঘাটে পুলিশের লাঠি চার্জে দুই মোটরসাইকেল আরোহী  আহত: ওসির দুঃখ প্রকাশ

গোয়াইনঘাটে বিপুল পরিমাণ ভারতীয় ব্যাটারি ও কসমেটিকসসহ আটক ২

গোয়াইনঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধভাবে বালু উত্তোলনে অভিযোগে দু’জনের কারাদণ্ড

জাফলংয়ে ছৈলাখেল ক্রিকেট প্রিমিয়ার লীগের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে জাফলংয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেট সীমান্তে বিজিবি’র অভিযানে কোটি টাকার চোরাই পণ্য জব্দ: মাদকসহ আটক ১

গোয়াইনঘাটে বাজার মনিটরিং ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সিলেট সীমান্তে আবারও বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ

গোয়াইনঘাটে স্ত্রীকে কুপিয়ে হত্যা: স্বামী আটক