Tuesday , 26 August 2025 |
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট
Close

জাফলংয়ে আমির মিয়া স্কুল এন্ড কলেজের আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতা শুরু

 

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের ৬২ তম আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে উদ্বোধনী ম্যাচে আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্কুল এন্ড কলেজের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মো. বেলাল উদ্দিন।

বিদ্যালয়ের শারিরীক শিক্ষক শাহজাহান সিরাজের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সাবেক অভিভাবক প্রতিনিধি ও ইউপি সদস্য ফখরুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান হেলোয়ার, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষানুরাগী বদর উদ্দিন বদরুল, সিনিয়র শিক্ষক আব্দুল লতিফ, জাহাঙ্গীর আলম, মালেকা আক্তার, গোয়াইনঘাট প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মিনহাজ মির্জা, আমির মিয়া কলেজ ছাত্রদলের সভাপতি জাবের আহমদসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ। টুর্নামেন্টে রেফারির দায়িত্ব পালন করেন বাফুফের সিলেট জেলার স্বীকৃতি প্রাপ্ত রেফারি মনিরুজ্জামান রুবেল, সহকারি রেফারি আরিয়ান রনি ও সানোয়ার হোসাইন।

আয়োজিত এ আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টে ৬ষষ্ট থেকে ১০ম শ্রেণির খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। আগামী বৃহস্পতিবার ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী সম্পন্ন হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

গোয়াইনঘাটের পূর্ণানগর প্রবেশমুখে দোয়া চত্বরের সৌন্দর্য বর্ধন ও রঙের কাজ সম্পন্ন

তীব্র তাপপ্রবাহ ও লোডশেডিং: শ্রেণিকক্ষে টেকাই দায়, জাফলংয়ে গাছের নিচে ক্লাস

জাফলংয়ে বাজার ব্যবসায়ী কার্যকরী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

গোয়াইনঘাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা

গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

গোয়াইনঘাটে দু’টি বাগানের ২ হাজার পান গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

গোয়াইনঘাটে দু’টি বাগানের ২ হাজার পান গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

প্রতিষ্ঠার ১৫ বছর পর আধুনিক ওয়াশ ব্লক পাচ্ছে গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়

গোয়াইনঘাটে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের মহা সমাবেশ অনুষ্ঠিত

উন্নয়ন নাকি তামাশা? গোয়াইনঘাটে মাঝ সড়কে ৯০ গাছ রেখেই ঢালাই!

চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক সনি রহমানকে দরবস্ত ফুটবল একাডেমির সংবর্ধনা