Thursday , 25 June 2026 |
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট
Close

গোয়াইনঘাটে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প ও শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা সভা অনুষ্ঠিত

“সীমান্ত সুরক্ষায় সচেতনতা এবং মানবতার সেবায় এগিয়ে চলছে ৪৮ বিজিবি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাটে সীমান্তবর্তী স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে সীমান্ত আইন ও অপরাধ দমন সম্পর্কিত জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর উদ্যোগে দিনব্যাপী এই সচেতনতামূলক সভা, বিভিন্ন প্রতিযোগিতা ও সাধারণ মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে সিলেট ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক’র সভাপতিত্বে ও ৪৮ বিজিবির সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মুয়ীদ’র সঞ্চালনায় আয়োজিত সচেতনতামূলক সভায় সীমান্তবর্তী অঞ্চলের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। সভায় সীমান্ত অপরাধ প্রতিরোধ, চোরাচালান দমন ও সীমান্ত আইন সম্পর্কে তরুণ প্রজন্মকে সচেতন করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে রচনা, কনটেন্ট তৈরি এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। পরবর্তীতে দুপুর থেকে সীমান্ত এলাকার অবহেলিত ও সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একটি ‘ফ্রি মেডিকেল ক্যাম্পিং’ এর আয়োজন করা হয়। ক্যাম্পে আগত প্রায় ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা, পরামর্শ এবং ওষুধ বিতরণ করা হয়েছে।
তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এবং সীমান্ত এলাকার মানুষের পাশে দাঁড়াতে বিজিবি’র এই মানবিক ও ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয় মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামানসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

জাফলংয়ে ৭ হাজার ঘনফুট পাথর জব্দ

গোয়াইনঘাটে শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

জাফলংয়ের সৌন্দর্য বর্ধনে উপজেলা প্রশাসনের নতুন উদ্যোগ

গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি ও সম্পাদকের ঈদ শুভেচ্ছা

গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি ও সম্পাদকের ঈদ শুভেচ্ছা

টাইব্রেকারে রাজবাড়ী কান্দিকে হারিয়ে চ্যাম্পিয়ন গোয়াইনঘাটের নিউ স্টার স্পোর্টিং ক্লাব

গোয়াইনঘাটে ফোর্স মবিলাইজেশন ড্রিল ও চেকপোস্টসহ সপ্তাহ ব্যাপী ওয়ারেন্ট তামিল অভিযান

গোয়াইনঘাটে ভুয়া প্রতিষ্ঠানের নামে অনুদান সংগ্রহ: প্রতিবাদে এলাকাবাসীর সংবাদ সম্মেলন

গোয়াইনঘাটে ফোর্স মবিলাইজেশন ড্রিল ও চেকপোস্টসহ সপ্তাহ ব্যাপী ওয়ারেন্ট তামিল অভিযান

জাফলংয়ে এসএসসি ব্যাচ ’৯৯-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

গোয়াইনঘাটে উৎসবমুখর পরিবেশে ‘পুসাগ গণিত অলিম্পিয়াড ২০২৬’ উদ্বোধিত