Monday , 17 August 2026 |
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট
Close

গোয়াইনঘাটে উৎসবমুখর পরিবেশে ‘পুসাগ গণিত অলিম্পিয়াড ২০২৬’ উদ্বোধিত

সিলেটের গোয়াইনঘাটে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘পুসাগ গণিত অলিম্পিয়াড ২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) দুপুরে গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই অলিম্পিয়াডের আয়োজন করা হয়।

পাবলিক ইউনিভার্সিটিজ স্টুডেন্টস’ এসোসিয়েশন অব গোয়াইনঘাট (পুসাগ)-এর উদ্যোগে আয়োজিত এই মেধাভিত্তিক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অলিম্পিয়াডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গোয়াইনঘাট উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রতন কুমার অধিকারী।

পুসাগ-এর সভাপতি রুবেল আহমদ (রাহী)’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফখরুজ্জামান ফলিকের সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার শ্যামল চন্দ্র রায়, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ আতাউর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা উত্তম কুমার রায়, গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মালিক, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন, গোয়াইনঘাট উপজেলা রিপোটার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পাবলিক ইউনিভার্সিটিজ স্টুডেন্টস’র উপদেষ্টা বিল্লাল আহমদ, সাবেক সভাপতি ফাহিম মোনায়েম, সহ-সভাপতি আলী ফারহান আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আল মাসুম প্রমুখ।

এ সময় পুসাগ-এর সদস্যবৃন্দ এবং স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী শিক্ষার্থীদের গণিত ভীতি দূর করে মেধা বিকাশের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি পুসাগ-এর এই ব্যতিক্রমী ও সময়োপযোগী উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, এ ধরনের অলিম্পিয়াড গ্রামীণ জনপদের শিক্ষার্থীদের মাঝে যৌক্তিক চিন্তাভাবনা ও সৃজনশীলতার বিকাশ ঘটাতে অনন্য ভূমিকা রাখবে। বিজ্ঞান ও প্রযুক্তির এই যুগে দক্ষ নাগরিক গড়ে তুলতে গণিত চর্চার কোনো বিকল্প নেই।

সভাপতির বক্তব্যে রুবেল আহমদ (রাহী) অলিম্পিয়াড সফল করতে উপদেষ্টা, সহযোগী ও অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি আগামী দিনেও গোয়াইনঘাটের শিক্ষার্থীদের শিক্ষা ও মেধা অন্বেষণে পুসাগ-এর পক্ষ থেকে এমন শিক্ষাবান্ধব কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

গোয়াইনঘাটে শিশু নেতৃত্বাধীন নাটিকার মাধ্যমে বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা

সিলেট-৪ আসনে জমিয়তে উলামায়ের প্রার্থী আলহাজ্ব এডভোকেট মোহাম্মদ আলী’র সংবাদ সম্মেলন

গোয়াইনঘাটে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন করলেন সাধারণ কৃষকরা

গোয়াইনঘাটে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন করলেন সাধারণ কৃষকরা

বীর মুক্তিযোদ্ধা জমির উদ্দিনের মৃত্যুতে গোয়াইনঘাট প্রেসক্লাবের শোক প্রকাশ

বীর মুক্তিযোদ্ধা জমির উদ্দিনের মৃত্যুতে গোয়াইনঘাট প্রেসক্লাবের শোক প্রকাশ

ভারতে সাজাভোগ শেষে তামাবিল দিয়ে ১০ বাংলাদেশির দেশে প্রত্যাবর্তন

সিলেট সীমান্তে ৭৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ 

সিলেটে বিজিবি’র পৃথক অভিযানে দেড় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

সিলেটে বিজিবি’র পৃথক অভিযানে দেড় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

সিলেট-৪ আসনে বিএনপির মনোয়নয়ন পেলেন আরিফ

সিলেট-৪ আসনে বিএনপির মনোয়নয়ন পেলেন আরিফ

গোয়াইনঘাটে মানবপাচার চক্রের সদস্যসহ ১৯ জন আটক

প্রতিষ্ঠার ১৫ বছর পর আধুনিক ওয়াশ ব্লক পাচ্ছে গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়