Wednesday , 22 July 2026 |
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট
Close

গোয়াইনঘাটে টেকসই খাদ্যব্যবস্থা গড়ার লক্ষ্যে ‘ভিশনিং এক্সারসাইজ’ কর্মশালা অনুষ্ঠিত

সিলেটের গোয়াইনঘাটে ২০৩৫ সালের মধ্যে অ্যাগ্রো-ইকোলজি বা কৃষি-বাস্তুতন্ত্র অনুসরণ করে একটি টেকসই ও নিরাপদ খাদ্যব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এক ‘ভিশনিং এক্সারসাইজ’ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জুলাই) ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি)-এর গ্রীণ ইভ্যুলেশন প্রকল্পের উদ্যোগে গোয়াইনঘাট উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালার শুরুতে গ্রীণ ইভ্যুলেশন প্রকল্পের এগ্রোইকোলোজি এক্সপার্ট রেজাউল করিম রেজা উপস্থিত অংশগ্রহণকারীদের পরিচয় পর্বের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন। এরপর প্রকল্পের সমন্বয়কারী মুকুল দাস পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে গ্রীণ ইভ্যুলেশন প্রকল্পের মূল লক্ষ্য, উদ্দেশ্য ও সার্বিক কার্যক্রমের বিস্তারিত বিবরণ তুলে ধরেন।
দিনব্যাপী এ কর্মশালায় অংশগ্রহণকারীদের মতামত ও উন্মুক্ত আলোচনা পর্যালোচনার মাধ্যমে আগামী ২০৩৫ সালের মধ্যে কৃষি-বাস্তুতন্ত্রের সঠিক ব্যবহারের মাধ্যমে একটি নিরাপদ খাদ্যব্যবস্থা গড়ে তুলতে একটি ভিশনিং স্টেটমেন্ট প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হয়।

 

আয়োজক সংস্থা জানায়, এই কর্মশালার মাধ্যমে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। এর ফলে ভবিষ্যৎ কৃষি ও খাদ্যব্যবস্থাকে আরও পরিবেশবান্ধব, টেকসই এবং নিরাপদ করার জন্য একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়নের শক্তিশালী ভিত্তি তৈরি হবে।

 

কর্মশালায় জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, শিক্ষক, ব্যাংকার ও কৃষকসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত
সম্পদে ভরপুর সিলেট-৪ আসনকে কৃত্রিমভাবে  দরিদ্র বানিয়ে রাখা হয়েছে: এড. সামসুজ্জামান

সম্পদে ভরপুর সিলেট-৪ আসনকে কৃত্রিমভাবে  দরিদ্র বানিয়ে রাখা হয়েছে: এড. সামসুজ্জামান

উন্নয়ন নাকি তামাশা? গোয়াইনঘাটে মাঝ সড়কে ৯০ গাছ রেখেই ঢালাই!

গোয়াইনঘাটে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প ও শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা সভা অনুষ্ঠিত

গোয়াইনঘাট উপজেলা মুক্ত স্কাউট গ্রুপের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

গোয়াইনঘাট উপজেলা মুক্ত স্কাউট গ্রুপের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

গোয়াইনঘাটে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন করলেন সাধারণ কৃষকরা

গোয়াইনঘাটে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন করলেন সাধারণ কৃষকরা

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন বিরোধী টাস্কফোর্সের অভিযান: ৩ জনের জরিমানা, নৌকা ধ্বংস

গোয়াইনঘাটে খেলাফত মজলিস এর কর্মী সভা অনুষ্ঠিত

গোয়াইনঘাটে খেলাফত মজলিস এর কর্মী সভা অনুষ্ঠিত

জাফলংয়ে ১১তম পি.কে. ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

গোয়াইনঘাটে অসহায় নারীর টাকা ছিনতাই: থানায় অভিযোগ

প্রাথমিক গোল্ডকাপ ফুটবলে সিলেট বিভাগীয় চ্যাম্পিয়ন গোয়াইনঘাটের লংলাখাল বিদ্যালয়