Sunday , 27 September 2026 |
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট
Close

গোয়াইনঘাটে থানা পুলিশের অভিযান: ভারতীয় মাদকের চালানসহ যুবক আটক

সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে ২১৮ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ ও পিকআপ গাড়িসহ মোঃ হারুন ওরফে সিকদার (৩২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সে উপজেলার ইসলামপুর গ্রামের মৃত মোঃ সিরাজের ছেলে।

রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের পুকাশ দিঘীরপাড় এলাকার ইটসলিং রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানার এসআই ফায়াজ উদ্দিন ও এএসআই প্রদীপ কুমার দাসের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে সন্দেহভাজন পিকআপ গাড়ি থামিয়ে তল্লাশি চালিয়ে ভেতর থেকে ২১৮ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। একই সাথে মাদক বহনে ব্যবহৃত পিকআপসহ সরাসরি জড়িত থাকার অভিযোগে হারুনকে গ্রেফতার করা হয়।

 

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওমর ফারুক মাদকসহ যুবককে আটকের সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মাদক ও পিকআপ গাড়িটি থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূলে পুলিশের এই কঠোর অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

গোয়াইনঘাটে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প ও শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা সভা অনুষ্ঠিত

গোয়াইনঘাটে গ্রাম পুলিশ আসাব উদ্দিন স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জাফলংয়ে গুচ্ছগ্রাম ফুটবল প্রিমিয়ার লীগের ফাইনাল সম্পন্ন

তীব্র তাপপ্রবাহ ও লোডশেডিং: শ্রেণিকক্ষে টেকাই দায়, জাফলংয়ে গাছের নিচে ক্লাস

শিক্ষার্থীদের ঘাটতি পূরণে একাদশ-দ্বাদশ শ্রেণি বড় সুযোগ: ইউএনও রতন কুমার অধিকারী

গোয়াইনঘাটে জাতীয় সমবায় দিবস উদযাপন

গোয়াইনঘাটে জাতীয় সমবায় দিবস উদযাপন

সাংবাদিক বিলালের বিরুদ্ধে অপপ্রচার: গোয়াইনঘাট প্রেসক্লাবের নিন্দা

সাংবাদিক বিলালের বিরুদ্ধে অপপ্রচার: গোয়াইনঘাট প্রেসক্লাবের নিন্দা

গোয়াইনঘাটে বীরমঙ্গল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

শুধু পুলিশ নির্ভর না হয়ে অপরাধ নির্মূলে সবাইকে সচেতন হতে হবে: বিট পুলিশিং সভায় ওসি গোয়াইনঘাট

মধ্য জাফলং ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ’র ঈদ শুভেচ্ছা

মধ্য জাফলং ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ’র ঈদ শুভেচ্ছা