Tuesday , 25 August 2026 |
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট
Close

গোয়াইনঘাটের ইউএনও’র সাথে লাউরকুনি সমাজ কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রতন কুমার অধিকারীর সাথে মতবিনিময় করেছেন ডৌবাড়ী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘লাউরকুনি সমাজ কল্যাণ পরিষদ’-এর নবনির্বাচিত নেতৃবৃন্দ। ২৫ আগস্ট সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইউএনও রতন কুমার অধিকারী বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক আন্দোলন গড়ে তোলার কোনো বিকল্প নেই। এ জন্য সর্বস্তরের মানুষের মধ্যে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। সংগঠনের নতুন নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, মাদক নির্মূল ও সামাজিক উন্নয়নের মতো যেকোনো ভালো কাজে উপজেলা প্রশাসন সব সময় এই সংগঠনের পাশে থাকবে।
সংগঠনের সভাপতি শাহাদাত হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমির উদ্দিনের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা এখলাছউর রহমান ও উপদেষ্টা ইজ্জত উল্লা।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, নবনির্বাচিত সহ-সভাপতি আমির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক কয়েস আল সুমন, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার আহমদ, কোষাধ্যক্ষ মিনহাজ উদ্দিন, দপ্তর সম্পাদক ওয়ারিছ উদ্দিন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুর রহিম জাহিদ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ময়ুর উদ্দিন, শিক্ষা বিষয়ক সম্পাদক আল মহান আব্দুল্লাহ, প্রচার সম্পাদক মোঃ মারুফ আহমদ এবং ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ এনামুল হক প্রমুখ।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

পর্যটন কেন্দ্র জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও ছাতা বিতরণ

অপুষ্টি দূরীকরণে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশনের আলোচনা সভা

রাত পোহালেই জাফলংয়ের বালুতটে শুরু হচ্ছে পিয়াইন কাপ ফুটবল টুর্নামেন্ট

রাত পোহালেই জাফলংয়ের বালুতটে শুরু হচ্ছে পিয়াইন কাপ ফুটবল টুর্নামেন্ট

গোয়াইনঘাটে শিশু নেতৃত্বাধীন নাটিকার মাধ্যমে বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা

গোয়াইনঘাটে খেলাফত মজলিস এর কর্মী সভা অনুষ্ঠিত

গোয়াইনঘাটে খেলাফত মজলিস এর কর্মী সভা অনুষ্ঠিত

গুরুকচি যাত্রী ছাউনি এখন অবৈধ দখলদারদের কব্জায়, চরম দুর্ভোগে যাত্রীরা

বীর মুক্তিযোদ্ধা জমির উদ্দিনের মৃত্যুতে গোয়াইনঘাট প্রেসক্লাবের শোক প্রকাশ

বীর মুক্তিযোদ্ধা জমির উদ্দিনের মৃত্যুতে গোয়াইনঘাট প্রেসক্লাবের শোক প্রকাশ

জাফলংয়ে গুচ্ছগ্রাম ফুটবল প্রিমিয়ার লীগের ফাইনাল সম্পন্ন

নিখোঁজের ২৪ ঘন্টা পর বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার

নিখোঁজের ২৪ ঘন্টা পর বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার

৩১ দফা বাস্তবায়ন এবং সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষে জাফলংয়ে আলোচনা সভা