Tuesday , 25 August 2026 |
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট
Close

দেশীয় মাছ রক্ষায় গোয়াইনঘাটে অভিযান, পুড়িয়ে দেওয়া হলো নিষিদ্ধ জাল

সিলেটের গোয়াইনঘাটে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। মঙ্গলবার (২৫ আগস্ট) দিনভর উপজেলার বিভিন্ন নদী, খাল ও বিল এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও মাছ ধরার নিষিদ্ধ সরঞ্জাম জব্দ করে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

অভিযানের নেতৃত্ব দেওয়া গোয়াইনঘাট উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুর রহমান জানান, দেশীয় মাছের বংশবৃদ্ধি ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় এই চিরুনি অভিযান চালানো হয়েছে। নিষিদ্ধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী আগামীতেও এমন কঠোর তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

এদিকে প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তারা দেশীয় প্রজাতির মাছ রক্ষায় শুধু অভিযানই নয়, পাশাপাশি জেলেদের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত নজরদারি জোরদার করার দাবি জানিয়েছেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

গোয়াইনঘাটে “স্বপ্নপূরণে সদর ইউনিয়ন ইয়ুথ এসোসিয়েশনের” সেমিনার

সম্ভাব্য বন্যা মোকাবিলায় গোয়াইনঘাটে প্রস্তুতি সভা, প্রস্তুত আশ্রয়কেন্দ্র ও মেডিকেল টিম

গোয়াইনঘাটে প্রবাসী সমাজকল্যাণ পরিষদের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জাফলংয়ে সূর্য তরুণ মুসলিমনগর ওয়ার্ড কাপ’র ফাইনাল সম্পন্ন: চ্যাম্পিয়ন জাফলং একাদশ

শ্রমিকদের কর্মসংস্থানের ব্যাপারে যা যা করার তাই করবো: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

শ্রমিকদের কর্মসংস্থানের ব্যাপারে যা যা করার তাই করবো: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

সিলেট সীমান্তে বিজিবি’র অভিযানে কোটি টাকার চোরাই পণ্য জব্দ: মাদকসহ আটক ১

সিলেট সীমান্তে বিজিবি’র অভিযানে কোটি টাকার চোরাই পণ্য জব্দ: মাদকসহ আটক ১

গোয়াইনঘাটে সাবেক ইউপি সদস্যের মাদক সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় তীব্র ক্ষোভ

গোয়াইনঘাটে অভন্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্বোধন

গোয়াইনঘাটে অভন্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্বোধন

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে কোটি টাকার চোরাই পণ্য জব্দ, আটক ২

গোয়াইনঘাটে শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত