Tuesday , 1 September 2026 |
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট
Close

জাফলংয়ে গুচ্ছগ্রাম ফুটবল প্রিমিয়ার লীগের ফাইনাল সম্পন্ন

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের গুচ্ছগ্রাম ফুটবল প্রিমিয়ার লীগের ৬ষ্ঠ আসরের গ্র্যান্ড ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) গুচ্ছগ্রাম বিদ্যালয় মাঠে অত্যন্ত উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে এই মেগা ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। এতে ট্রাইব্রেকারে মুহাম্মদ ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মহরম ফুটবল একাদশ।

টানটান উত্তেজনাকর ফাইনাল ম্যাচে নির্ধারিত সময়ে মুহাম্মদ ফুটবল একাদশ ও মহরম ফুটবল একাদশের মধ্যকার খেলাটি গোলশুণ্য ড্র থাকে। পরবর্তীতে খেলার ভাগ্য নির্ধারণে ট্রাইব্রেকারের সিদ্ধান্ত হয়। ট্রাইব্রেকারে মুহাম্মদ একাদশকে ৩-১ গোলে পরাজিত করে শিরোপা ঘরে তোলে মহরম ফুটবল একাদশ। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আকর্ষণীয় এই ফাইনাল ম্যাচটি উপভোগ করতে মাঠের চার পাশে স্থানীয় ক্রীড়ামোদী ও বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটে।

খেলা শেষে আয়োজিত জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল মান্নান।

স্থানীয় ব্যবসায়ী জব্বার আহমদের সভাপতিত্বে ও খেলা পরিচালনা কমিটির সদস্য আব্দুল করিমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— জাফলং-বিজিবি ক্যাম্প পর্যটন কেন্দ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি পদপ্রার্থী কাওসার আহমেদ, যুবদল নেতা ডালিম আহমেদ, জাফলং ট্যুরিস্ট গাইড এন্ড হ্যান্ডবোট যুব সংঘের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মিনহাজ মির্জা, সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহ আলম এবং গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্য রাসেল আহমদ। এছাড়া ব্যবসায়ী আব্দুল হান্নানসহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্স-আপ উভয় দলের খেলোয়াড়দের হাতে ট্রফি এবং আকর্ষণীয় পুরস্কার তুলে দেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

গভীর রাতে জাফলং সীমান্তে জাগ্রত প্রহরী: দেশ রক্ষায় বিজিবি ও জনসাধারণের যৌথ টহল

জাফলংয়ে সেবা ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী ১৩ জুন

টাইব্রেকারে রাজবাড়ী কান্দিকে হারিয়ে চ্যাম্পিয়ন গোয়াইনঘাটের নিউ স্টার স্পোর্টিং ক্লাব

গোয়াইনঘাটে টেকসই খাদ্যব্যবস্থা গড়ার লক্ষ্যে ‘ভিশনিং এক্সারসাইজ’ কর্মশালা অনুষ্ঠিত

সিলেট-৪ আসনে বিএনপির মনোয়নয়ন পেলেন আরিফ

সিলেট-৪ আসনে বিএনপির মনোয়নয়ন পেলেন আরিফ

গোয়াইনঘাটে কৃষকদের পার্টনার প্রোগ্রামের আওতায় কংগ্রেস অনুষ্ঠিত

প্লাস্টিকের দাপটেও হারায়নি ঐতিহ্য: গোয়াইনঘাটে বৃদ্ধ তাজুল হকের বাঁশ-বেত শিল্পের অনন্য লড়াই

গোয়াইনঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত ওসি’র মতবিনিময়

৩১ দফা বাস্তবায়ন এবং সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষে জাফলংয়ে আলোচনা সভা

গোয়াইনঘাটে সড়ক সংস্কারে ব্যাপক অনিয়ম, দুই মাসেই উঠছে পিচ-পাথর