Wednesday , 25 November 2026 |
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট
Close

জাফলং সীমান্তে বিজিবির অভিযানে ভিকটিমসহ মানব পাচারকারী আটক

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং সীমান্ত থেকে ভিকটিমসহ এক মানব পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) সংগ্রাম বিওপির টহল দল সীমান্তের ১২৭৩ নম্বর মেইন পিলার সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করে।

আটককৃত মানব পাচারকারী সুনামগঞ্জ জেলার দিরাই থানার শিবারচর গ্রামের যতিন্দ্র দাসের ছেলে রুবেল দাস (২৭)। উদ্ধারকৃত ভুক্তভোগী সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার পাচপড়া গ্রামের মোঃ মমিন গাজীর ছেলে মোঃ লাল্টু হোসেন (৪১)।

বিজিবি জানায়, বুধবার বিকেলে সংগ্রাম বিওপির নিয়মিত টহল দল সীমান্ত এলাকায় সন্দেহজনক চলাফেরার ভিত্তিতে দুজনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, রুবেল দাস অবৈধভাবে ভারতে পাচারের উদ্দেশ্যে লাল্টু হোসেনকে সীমান্তে নিয়ে এসেছিলেন।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোঃ ইকবাল হোসেন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্তে মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির নজরদারি জোরদার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গোয়াইনঘাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

দেশীয় মাছ রক্ষায় গোয়াইনঘাটে অভিযান, পুড়িয়ে দেওয়া হলো নিষিদ্ধ জাল

জাফলংয়ে গুচ্ছগ্রাম ফুটবল প্রিমিয়ার লীগের ফাইনাল সম্পন্ন

সাংবাদিক মোহাম্মদ আবুল হোসেনের মৃত্যুতে গোয়াইনঘাট প্রেসক্লাবের শোক

সাংবাদিক মোহাম্মদ আবুল হোসেনের মৃত্যুতে গোয়াইনঘাট প্রেসক্লাবের শোক

গোয়াইনঘাটে ফোর্স মবিলাইজেশন ড্রিল ও চেকপোস্টসহ সপ্তাহ ব্যাপী ওয়ারেন্ট তামিল অভিযান

দমদমা সীমান্তে ভারতীয় চোরাই গরুর তাণ্ডব: কৃষকের ফসল নষ্ট, বিজিবির ভূমিকা নিয়ে প্রশ্ন

জাফলংয়ে টাস্কফোর্সের সাঁড়াশি অভিযান: ২০টি পাথর উত্তোলনের মেশিন ধ্বংস, জব্দ ৪

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ চোরাচালান জব্দ

গোয়াইনঘাটে জাতীয় সমবায় দিবস উদযাপন

গোয়াইনঘাটে জাতীয় সমবায় দিবস উদযাপন

গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি ও সম্পাদকের ঈদ শুভেচ্ছা

গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি ও সম্পাদকের ঈদ শুভেচ্ছা

টেলিভিশন সাংবাদিক ইউনিয়ন বৃহত্তর জৈন্তার সাধারণ সম্পাদক হলেন সালমান শাহ