Friday , 4 September 2026 |
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট
Close

দমদমা সীমান্তে ভারতীয় চোরাই গরুর তাণ্ডব: কৃষকের ফসল নষ্ট, বিজিবির ভূমিকা নিয়ে প্রশ্ন

 

সিলেটের গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জ উপজেলার দমদমা এবং তুরুং সীমান্ত দিয়ে অবাধে প্রবেশ করছে ভারতীয় চোরাই গরু। রাতের আঁধারে ভারত থেকে আসা শত শত গরুর পালের অবাধ চলাচলে সীমান্ত এলাকার কৃষকদের রোপণ করা ধানের চারা মাড়িয়ে নষ্ট করা হচ্ছে। এতে স্থানীয় ভুক্তভোগী কৃষকদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।

 

ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, গত ৩-৪ মাস ধরে এই সীমান্তে ভারতীয় গরুর কারণে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। সর্বশেষ আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোররাতে প্রায় দুই শতাধিক ভারতীয় গরুর একটি বিশাল পাল দমদমা এলাকার কৃষক রফিক উদ্দিনের ২৫ শতক জমির সদ্য রোপণ করা ধানের চারা মাড়িয়ে সম্পূর্ণ নষ্ট করে দেয়।

 

কৃষক রফিক উদ্দিন, জসিম উদ্দিন এবং বীর মুক্তিযোদ্ধা আজহার আলীসহ স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, দমদমা সীমান্তের প্রভাবশালী লাইনম্যান ইমরান হোসেন কালা ও আবু সাঈদ সিন্ডিকেটের মাধ্যমে সীমান্ত গলিয়ে এই অবৈধ ব্যবসা চালাচ্ছে। প্রতি গরু থেকে এক হাজার টাকা করে চাঁদা আদায় করে রাতের আঁধারে ভারত থেকে এসব গরুর চালান দেশে আনা হচ্ছে। এই অবৈধ কর্মকাণ্ডের প্রতিবাদ বা বাধা দিলে সাধারণ কৃষকদের নানাভাবে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে বলেও তারা জানান। গরুর পালের বেপরোয়া চলাচলের কারণে ফসলি জমি ছাড়াও পুকুরপাড়ের গাছপালা ও ঘরবাড়ির আশপাশের বিভিন্ন স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

 

 

কৃষকদের আরও দাবি, দমদমা বিজিবি ক্যাম্পের মাত্র ২০০ গজ দূর দিয়ে নিয়মিত এই চোরাই গরুর পাল যাতায়াত করলেও রহস্যজনক কারণে সীমান্তরক্ষী বাহিনী কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। বিজিবি ক্যাম্পে বারবার জানানো সত্ত্বেও কোনো প্রতিকার না মেলায় স্থানীয় কৃষকদের ক্ষোভ এখন চরমে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, কথিত লাইনম্যান ইমরান ও আবু সাঈদ (যিনি বিজিবি সদস্যের ওপর হামলার মামলার ওয়ারেন্টভুক্ত আসামি) বিজিবির কিছু সদস্যকে ম্যানেজ করেই রাতের আঁধারে সীমান্ত দিয়ে এই গরুর চোরাচালান চালাচ্ছেন।

 

 

তবে নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত ইমরান হোসেন কালা বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। বর্তমানে আমি কোনো লাইনম্যানের দায়িত্বে নাই এবং চোরাচালানের সাথেও আমার কোনো সম্পৃক্ততা নেই। কৃষকের ধান যারা নষ্ট করেছে, অভিযোগ তাদের বিরুদ্ধে করা উচিত। বিজিবি বা সাংবাদিকদের বলে লাভ নেই।

 

দমদমা বিওপির নায়েক সুবেদার মোশাররফ হোসেন জানান, বর্তমানে লাইনম্যান বলতে কোনো কার্যক্রম নেই এবং কোনো বিজিবি সদস্য এর সঙ্গে জড়িত নন। কেউ জড়িত থাকার প্রমাণ পেলে কর্তৃপক্ষকে জানানো হবে। তিনি আরও বলেন, সন্ধ্যার পর সীমান্তে কঠোর টহল থাকে। গরু নিয়ে যাওয়ার সময় ধাওয়া খেয়ে কিছু ফসল নষ্ট হয়ে থাকতে পারে। ক্ষতিগ্রস্ত কৃষকের ছেলে ক্যাম্পে এসে বিষয়টি জানিয়েছেন।

 

 

রুস্তুমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন শিহাব বলেন, ভুক্তভোগী কৃষক রফিক উদ্দিন আমার কাছে এসেছিলেন। ব্যবসায়ীরা গরু আনলে রাস্তা দিয়ে আনতে পারে, কিন্তু কৃষকের ফসলি জমি নষ্ট করে গরু আনা কোনোভাবেই কাম্য নয়। তিনি কৃষকদের ক্ষতিগ্রস্ত ফসলি জমি তদন্ত করে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

গোয়াইনঘাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা

সিলেট-৪ আসন: ভোটের মাঠে আব্দুল হাকিম চৌধুরীর জুড়ি নেই

সিলেট-৪ আসন: ভোটের মাঠে আব্দুল হাকিম চৌধুরীর জুড়ি নেই

সোনালী পেমেন্ট গেটওয়েতে যুক্ত হলো গোয়াইনঘাট সরকারি কলেজ

ঝুঁকিপূর্ণ গোয়াইনঘাটের সাতকুড়িকান্দি সেতু: আতঙ্ক বুকে নিয়ে মানুষের চলাচল

জাফলংয়ে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

গোয়াইনঘাটে কৃষকদের পার্টনার প্রোগ্রামের আওতায় কংগ্রেস অনুষ্ঠিত

জাফলংয়ের সৌন্দর্য বর্ধনে উপজেলা প্রশাসনের নতুন উদ্যোগ

গোয়াইনঘাটে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে ৬০ হাজার ঘনফুট বালু জব্দ

জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে ৬০ হাজার ঘনফুট বালু জব্দ

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন উপলক্ষে গোয়াইনঘাটে র‍্যালি ও আলোচনা সভা