শনিবার , ২৩ নভেম্বর ২০২৪ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট

কান্দিগ্রাম শিক্ষা উন্নয়ন পরিষদের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রতিবেদক
করিম মাহমুদ লিমন| ব্যবস্থাপনা সম্পাদক
নভেম্বর ২৩, ২০২৪ ৪:০০ অপরাহ্ণ

গোয়াইনঘাটের তোয়াকুল ইউনিয়নে কান্দিগ্রামের শিক্ষিত ছাত্র ও যুবসমাজের স্বেচ্ছাসেবী শিক্ষা ও সমাজকল্যাণমূলক সংগঠন “কান্দিগ্রাম শিক্ষা উন্নয়ন পরিষদ” এর আয়োজনে গ্রামে এসএসসি, এইচএসসি-০২৪ ও সদ্য অনুষ্ঠিত সাধারণ জ্ঞান প্রতিযোগীতায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৩ নভেম্বর (শনিবার) সকাল ১১টায় গ্রামের কান্দিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি মো. জুবায়ের আহমদ সাজু’র সভাপতিত্বে ও সাধারনসম্পাদক জাহেদ আল সুমনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুনিম, প্রধান আলোচকের বক্তব্য রাখেন তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন পশ্চিম গোয়াইনঘাট কান্দিগ্রাম আদর্শ দাখিল মাদ্রাসার সহ সুপার মাওলানা আবুযর মাহতাবী, অত্র সংগঠনের প্রধান উপদেষ্টা মাষ্টার অলিউডর রহমান, সাবেক সেনা কর্মকর্তা জসিম উদ্দিন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহেদ রাব্বানী, সংগঠনের উপদেষ্টা সদস্য ছাইফুর রহমান, সংগঠনের সাবেক সভাপতি নুর আহমদ নয়ন, কান্দিগ্রাম মাদ্রাসার শিক্ষক আব্দুল গফ্ফার, গোয়াইনঘাট ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মুসলেমউদ্দীন মুনাঈম।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ তারেক, কোরআন তেলায়ত করেন নাহিয়ান আহমদ ছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারনপরিষদের সদস্য বৃন্দ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্কুলের ছাত্র ছাত্রী বৃন্দ।

সভাপতি সমাপনী বক্তব্যে আগে অনুষ্ঠানে আমন্ত্রিত কৃতি শিক্ষার্থী, সংবর্ধীত ছাত্র ছাত্রীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও পুরুষ্কার তুলেদেন অনুষ্ঠানে আগত অতিথি বৃন্দ।

প্রেস বিজ্ঞপ্তি

সর্বশেষ - গোয়াইনঘাট

আপনার জন্য নির্বাচিত

শিক্ষক সংকটে গোয়াইনঘাটের দমদমা সরকারি প্রাথমিক বিদ্যালয়: পাঠদান ব্যাহত

গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় মাদকসহ আটক ২

সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

জাফলংয়ে ১১তম পি.কে. ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত: চালক আটক

তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে গোয়াইনঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে ৬০ হাজার ঘনফুট বালু জব্দ

জাফলংয়ে পরিদর্শনে এসে শ্রমিকদের রোষানলে পড়েন দুই উপদেষ্টা: ভুয়া ভুয়া স্লোগান

জাফলংয়ে পরিদর্শনে এসে শ্রমিকদের রোষানলে পড়েন দুই উপদেষ্টা: ভুয়া ভুয়া স্লোগান

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ৬৫ লক্ষ টাকার চোরাচালানের মালামাল জব্দ

পরিবেশ সুন্দর রাখতে যন্ত্রের মাধ্যমে চারা রোপন করলে সময় ও অর্থ সাশ্রয় হবে.. কাজী মজিবুর রহমান