মঙ্গলবার , ২৪ ডিসেম্বর ২০২৪ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট

সিলেট সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে প্রায় সাড়ে তিন কোটি টাকার চোরাই পণ্য জব্দ

প্রতিবেদক
করিম মাহমুদ লিমন| ব্যবস্থাপনা সম্পাদক
ডিসেম্বর ২৪, ২০২৪ ৩:২২ অপরাহ্ণ

সিলেটের গোয়াইনঘাটসহ বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে প্রায় সাড়ে তিন কোটি টাকার চোরাচালানের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন বিছনাকান্দি, তামাবিল, শ্রীপুর, প্রতাপপুর, পান্থুমাই এবং কালাসাদেকসহ বিভিন্ন সীমান্তে পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় শাড়ী, থান-কাপড়, রিপিটার, ডুপ্লেক্স, রেডিও সেট, কম্বল, ক্লপ জি ক্রিম, জিরা, চিনি, ঔষধ, আপেল, কমলা, বিভিন্ন প্রকার ক্রীম, বিভিন্ন প্রকার প্রসাধনী আইটেম এবং বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে রসুন আটক করে। যার আনুমানিক সিজার মূল্য ৩ কোটি ৩৫ লক্ষ ৮ হাজার ৮ শত ৯০ টাকা।
গতকাল মঙ্গলবার (২৪ এ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান পিএসসি বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র নিয়মিত আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - গোয়াইনঘাট

আপনার জন্য নির্বাচিত

সিলেট-৪ আসনে বিএনপির মনোয়নয়ন পেলেন আরিফ

গোয়াইনঘাটে বেগম রোকেয়া দিবস পালন

বিএনপির ৩১ দফা অত্যাচারিত মানুষের মুক্তির সনদ: হেলাল উদ্দিন আহমদ

স্থল বন্দরের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সকল ধরনের সহযোগিতা করা হবে: নৌপরিবহন উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন

স্থল বন্দরের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সকল ধরনের সহযোগিতা করা হবে: নৌপরিবহন উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন

পাথর কোয়ারি’র শ্রমিক-ব্যবসায়ীদের কর্মের ওপর নিষেধাজ্ঞার ৯ বছর

বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২

মহান বিজয় দিবসে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন

সিলেট সীমান্তে প্রায় আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

জাফলংয়ে পানিতে ডুবে পর্যটক নিখোঁজ

চাঁদাবাজী মামলার প্রধান আসামি সমন্বয়ক দাবীদার আজমলকে গ্রেফতারের দাবিতে গোয়াইনঘাটে মানববন্ধন