শনিবার , ৭ ডিসেম্বর ২০২৪ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে অর্ধ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

প্রতিবেদক
করিম মাহমুদ লিমন| ব্যবস্থাপনা সম্পাদক
ডিসেম্বর ৭, ২০২৪ ১০:৩৮ পূর্বাহ্ণ

সিলেটের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে অর্ধ কোটি টাকার চোরাচালানের মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।
শুক্রবার দিবাগত রাত ও শনিবার ভোর রাতে সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকার বাংলাবাজার, নোয়াকোট, শ্রীপুর, সোনারহাট, সংগ্রাম, তামাবিল, পান্থুমাই, লবিয়া, উৎমা, বিছনাকান্দি, কালাসাদেক এবং পাথরকোয়ারী বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে ভারতীয় চিনি, শুটকি, অলিভ ওয়েল, বিড়ি, মদ, বাংলাদেশ হতে পাচারকালে বিপুল পরিমান রসুন, মাছ, চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত ইজি বাইক এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করে। যার আনুমানিক সিজার মূল্য ৫০ লক্ষ ৭৩ হাজার টাকা।
শনিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - গোয়াইনঘাট

আপনার জন্য নির্বাচিত

সিলেট সীমান্তে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

সিলেট সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ 

শিক্ষার্থীদের অবশ্যই জীবনের লক্ষ্য ঠিক করতে হবে: গোয়াইনঘাটে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে জয়নাল আবেদীন

সিলেট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৫ কোটি ২২ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

সিলেট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৫ কোটি ২২ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

স্কাউটিংয়ের মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব: রতন কুমার অধিকারী

গোয়াইনঘাটে পুলিশের লাঠি চার্জে দুই মোটরসাইকেল আরোহী  আহত: ওসির দুঃখ প্রকাশ

জাফলং সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় অ্যাডানক পাউডারসহ ভারতীয় নাগরিক আটক

সিলেট সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে অর্ধকোটি টাকার চোরাই পণ্য ও দুই ভারতীয় নাগরিক আটক

গোয়াইনঘাটে বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলীম মল্লিকের ইন্তেকাল

গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় মাদকসহ আটক ২