রবিবার , ৮ ডিসেম্বর ২০২৪ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট

গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় মাদকসহ আটক ২

প্রতিবেদক
করিম মাহমুদ লিমন| ব্যবস্থাপনা সম্পাদক
ডিসেম্বর ৮, ২০২৪ ২:২৩ অপরাহ্ণ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত থেকে ভারতীয় মাদকসহ দুজনকে আটক করেছে বিছনাকান্দি বিওপি।

রবিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ বিছনাকান্দি বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৬৪/৬-এস এর ৫শত গজ বাংলাদেশের অভ্যন্তরে বাদেশ্বর নামক স্থান থেকে গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি গ্রামের মোঃ সাহাব উদ্দিনের ছেলে আবুল হোসেন এবং হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বিলপাড় গ্রামের মনির মিয়া চৌধুরীর ছেলে মোঃ মনছুর চৌধুরীকে ভারতীয় ৫ বোতল বিয়ার ও মোটর সাইকেলসহ বিছনাকান্দি বিওপির টহলদল আটক করে।

সীমান্ত থেকে মাদকসহ দুইজনকে আটকের সত্যতা নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি বলেন আটককৃত ব্যক্তিদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানাযায়, তারা সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালানের সাথে জড়িত। আটককৃত ব্যক্তিদ্বয়কে বিয়ার এবং মোটরসাইকেলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দায়ের পূর্বক গোয়াইনঘাট থানায় হস্তান্তর করার কার্যক্রম চলমান রয়েছে।

সর্বশেষ - গোয়াইনঘাট

আপনার জন্য নির্বাচিত

প্রবাসীকল্যাণ মন্ত্রীর ডিও লেটার: পৌরসভা হচ্ছে জাফলং

গোয়াইনঘাটে তিনদিন ব্যাপি কৃষি ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান

সাংবাদিক হয়েও কৃষিতে সফলতা কাওছার আহমদ রাহাতের

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ৬৫ লক্ষ টাকার চোরাচালানের মালামাল জব্দ

গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা

জাফলংয়ে পাথরবোঝাই নৌকা ডুবে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার

সিলেট সীমান্তে আবারও বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ

সুখি, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মান করতে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হতে হবে: মিফতাহ্ সিদ্দিকী

তারুণ্যের উৎসবে জাফলংয়ে আদিবাসী প্রমিলা ফুটবল উৎসব অনুষ্ঠিত

জুলাই সনদের আইনী ভিত্তি ও পি.আর পদ্ধতিতে নির্বাচন বাস্তবায়ন করতে হবে…জয়নাল আবেদীন