শনিবার , ৫ জুলাই ২০২৫ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট

গোয়াইনঘাটে বাজারের দোকানঘর দখল নিয়ে বিএনপি-আ’লীগের সংঘর্ষ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পীরের বাজারে দোকান ও বসতঘর  দখল করাকে কেন্দ্র করে  স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি দু’পক্ষের  মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন  আহত হয়েছেন বলে জানা গেছে।
শনিবার (৫ জুলাই)  দুপুর সাড়ে  ১২  টার দিকে গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের পীরের বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয় ইটাচকি গ্রামের বাবুল মিয়া ও খলামাধব গ্রামের আলা উদ্দিনের পক্ষের লোকজনের মধ্যে ঘন্টা ব্যাপি  এ সংঘর্ষ হয়েছে। জানা গেছে এর আগে উত্তপ্ত পরিস্থিতির  খবর পেয়ে বেলা সাড়ে  ১১ টার দিকে  গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে  পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছিল। পুলিশ পরিস্থিতি  নিয়ন্ত্রণ করে চলে যাওয়ার পর পরই আবারও  সংঘর্ষ জড়িয়ে পরে দু’পক্ষ।
উপজেলার টেংনাগুল গ্রামের জামাল মিয়া জানান, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে দীর্ঘ দিন থেকে আমাদের ১০ টি  দোকান ঘর জোরে দখল করে রেখেছে আওয়ামী লীগের আলা উদ্দিন ও তার লোকজন। তিনি বলেন কোর্টের আদেশ পেয়ে আমরা দোকানে আসতেই আমাদের উপর হামলা চালায় তারা। তাদের হামালায় আমাদের পক্ষের ৫-৬ জন আহত হয়েছেন। আহতরা বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। সুস্থ হয়ে থানায়  মামলা দায়ের করবেন বলে জানান তিনি।
এ ঘটনার অভিযোগ অস্বীকার করে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলা উদ্দিনের ছেলে রুবেল আহমদ জানান, আমার চাচা আপ্তাব উদ্দিনসহ কয়েকজন দলিল মূলে ওই জায়গার বৈধ মালিক এবং দীর্ঘদিন ধরে তারা এ জায়গা ভোগদখল করে আসছেন। গত কিছু দিন আগে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সিলেট এই জায়গার সত্ব সমাধানের জন্য উভয় পক্ষকে উচ্চ আদালতে শরণাপন্ন হওয়ার জন্য আদেশ দেন।কিন্ত, এটা না করে বাবুল মিয়ার পক্ষের লোকজন জোরে আমাদের দোকানে ও ঘরে সন্ত্রাসী হামলা চালায়। তাদের এই হামলায় আমাদের পক্ষের অন্তত ৮-১০ জন গুরুতর আহত হয়েছেন।আহতরা বর্তমানে সিলেট ওসমানী  হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার এসআই ও রুস্তমপুর ইউনিয়নের বিট অফিসার রকিব আহমেদ বলেন, স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত দুটি পক্ষের মধ্যে বাজারের দোকান ঘর নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে ১৪৪ ধারায় মামলার বেরিকেড  আদেশ হয়েছে। বাদী ও বিবাদীদের উত্তপ্ত পরিস্থিতির খবর পেয়ে ঘটনাস্থলে একদল পুলিশ  গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ এনেছিলাম। আমরা চলে আসার পরেই উভয় পক্ষ সংঘর্ষ জড়িয়ে পরে।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সরকার তোফায়েল আহমেদ জানান, শুনেছি পীরের বাজারের কয়েকটি দোকানঘর নিয়ে দু’পক্ষের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের পূর্বেই খবর পেয়ে পুলিশ  দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছিলেন। পুলিশ চলে আসার পরই দু’পক্ষই আবার সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। এ বিষয়ে  আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - গোয়াইনঘাট

আপনার জন্য নির্বাচিত

জাফলংয়ে পাঁচ শতাধিক নৌকা ও ৫০টি ড্রাম ট্রাকসহ বিপুল পরিমাণ বালু ও পাথর জব্দ

গোয়াইনঘাটে মে দিবস ও সেইফটি দিবস পালিত

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে কোটি টাকার চোরাই পণ্য জব্দ, আটক ২

গোয়াইনঘাটে বাজারের দোকানঘর দখল নিয়ে বিএনপি-আ’লীগের সংঘর্ষ

জৈন্তাপুরে বিজিবি’র মতবিনিময় ও মেডিক্যাল ক্যাম্প

ছাত্রদল নেতা লিটনের মৃত্যুদন্ডের রায় স্থগিত ও মুক্তির দাবিতে জাফলংয়ে মানববন্ধন

গোয়াইনঘাটে ভ্রাম্যমান আদালত ও বিজিবির অভিযানে ভারতীয় মহিষ জব্দ: একজনের কারাদণ্ড

৩১ দফা বাস্তবায়ন এবং সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষে জাফলংয়ে আলোচনা সভা

গোয়াইনঘাটে সেলিমের হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

মহান বিজয় দিবসে গোয়াইনঘাট প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন