রবিবার , ৬ জুলাই ২০২৫ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট

বিএনপি নেতা আব্দুল হকের নেতৃত্বে জাফলংয়ে ৩১ দফার লিফলেট বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন যুক্তরাজ্য বিএনপির সাবেক উপদেষ্টা পরিষদের সদস্য ও সিলেট ৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ আব্দুল হক।
রবিবার (৬ জুলাই) বিকেলে মোঃ আব্দুল হকের নেতৃত্বে নেতাকর্মীরা গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের বিভিন্ন বাজারে লিফলেট বিতরণ করেন। এ সময় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
লিফরেট বিতরণ শেষে যুক্তরাজ্য বিএনপির সাবেক উপদেষ্টা পরিষদের সদস্য ও সিলেট ৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ আব্দুল হক বলেন, একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যেই বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, সেই লক্ষ্যে তিনি ইতোমধ্যে রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখা ঘোষণা করেছেন। আমরা এই ৩১ দফার লিফলেট বিতরণ করছি। ৩১ দফা বাস্তবায়নে জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতাকর্মী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
এ সময় আব্দুল হক আরও বলেন, জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে ইনশাআল্লাহ। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, জনগণের সঙ্গে থাকতে। আমরাও সেটি চেষ্টা করছি। আমরা সেই ৩১ দফা নিয়ে জনগণের কাছে যাচ্ছি তারা ভালো সাড়া দিচ্ছে। আগামী দিনে যে নির্বাচন হবে সে নির্বাচনে জনগণ যাতে বুঝে-শুনে তার ইচ্ছামতো প্রার্থীকে ভোট দিতে পারে সেটিই হলো আমাদের মূল টার্গেট।
একই দিন দুপুরে দেশের অন্যতম স্থলবন্দর তামাবিল স্থলবন্দর শ্রমিক ট্রেড ইউনিয়নের নির্বাচন পরিদর্শন করেন তিনি।

সর্বশেষ - গোয়াইনঘাট

আপনার জন্য নির্বাচিত

গোয়াইনঘাটে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি যন্ত্রপাতি বিতরণ

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে দেড় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

সিলেট সীমান্তে বিজিবি’র অভিযানে কোটি টাকার চোরাই পণ্য জব্দ: মাদকসহ আটক ১

তামাবিল পাথর আমদানীকারক গ্রুপের প্রয়াত দুই নেতা স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

চাঁদাবাজী মামলার প্রধান আসামি সমন্বয়ক দাবীদার আজমলকে গ্রেফতারের দাবিতে গোয়াইনঘাটে মানববন্ধন

জাফলংয়ের বালুতটে পিয়াইন কাপ ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন

বিজিবির মামলা থেকে নির্দোষ ব্যক্তিদের অব্যাহতির দাবীতে গোয়াইনঘাটে মানববন্ধন অনুষ্ঠিত

হাজী সোহরাব আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত করণের লক্ষ্যে গোয়াইনঘাটে সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশন’র মতবিনিময়

সিলেট-৪ আসনে জমিয়তে উলামায়ের প্রার্থী আলহাজ্ব এডভোকেট মোহাম্মদ আলী’র সংবাদ সম্মেলন