Thursday , 24 September 2026 |
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট
Close

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: ১ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদণ্ড, ৪ মেশিন ধ্বংস

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বালির হাওর ও বুধিগাঁও হাওরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এক বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) টানা ৫ ঘণ্টার এই অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৪টি লিস্টার মেশিন ধ্বংস করা হয়েছে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ জনকে মোট ১ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

 

 

আদালত পরিচালনা করেন গোয়াইনঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শরীফ উদ্দিন।

 

প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার বালির হাওর এবং বুধিগাঁও হাওর এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধ উপায়ে বালু উত্তোলন করে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানা পুলিশের একটি দলের সহযোগিতায় সেখানে টাস্কফোর্স ও মোবাইল কোর্টের ঝটিকা অভিযান চালানো হয়। অভিযানকালে বালু উত্তোলনের অপরাধে হাতেনাতে ৩ জনকে আটক করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৪টি লিস্টার মেশিন ঘটনাস্থলেই ভেঙে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়।

 

 

অভিযান শেষে স্থানীয় জনসাধারণ ও অংশীজনদের নিয়ে পরিবেশ রক্ষা এবং অবৈধ বালু উত্তোলনের কুফল সম্পর্কে একটি সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

 

অভিযান ও জরিমানার বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শরীফ উদ্দিন জানান, পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই কঠোর অবস্থান ও নিয়মিত নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। কোনো অবস্থাতেই কাউকেই অবৈধ উপায়ে বালু বা মাটি তুলতে দেওয়া হবে না।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ঝুঁকিপূর্ণ গোয়াইনঘাটের সাতকুড়িকান্দি সেতু: আতঙ্ক বুকে নিয়ে মানুষের চলাচল

জাফলংয়ে এসএসসি ব্যাচ ’৯৯-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

গোয়াইনঘাটে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

গোয়াইনঘাটে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

গোয়াইনঘাট উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন

গোয়াইনঘাট সীমান্তে বিএসএফের গুলি: জবাবে পাল্টা ফায়ার বিজিবির

মধ্য জাফলংয়ে তাঁতী দলের কমিটি গঠন: ইমু সভাপতি-বিল্লাল সম্পাদক ও সুহিন সাংগঠনিক

গোয়াইনঘাটে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প ও শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা সভা অনুষ্ঠিত

গোয়াইনঘাটে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মরহুম আলিম উদ্দিন স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল

সাংবাদিক মোহাম্মদ আবুল হোসেনের মৃত্যুতে গোয়াইনঘাট প্রেসক্লাবের শোক

সাংবাদিক মোহাম্মদ আবুল হোসেনের মৃত্যুতে গোয়াইনঘাট প্রেসক্লাবের শোক

গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা