Sunday , 30 August 2026 |
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট
Close

শিক্ষার্থীদের ঘাটতি পূরণে একাদশ-দ্বাদশ শ্রেণি বড় সুযোগ: ইউএনও রতন কুমার অধিকারী

একাদশ ও দ্বাদশ শ্রেণির সময়টাকে শিক্ষা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হিসেবে উল্লেখ করেছেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী। তিনি বলেছেন, এই দুই বছরই হলো আগের ঘাটতি পূরণের বড় সুযোগ। কোনো শিক্ষার্থী এসএসসিতে তুলনামূলক খারাপ ফলাফল করে থাকলে এখন আর তা পরিবর্তন করার সুযোগ নেই। তবে একাদশ ও দ্বাদশ শ্রেণির সময়টাকে ভালোভাবে কাজে লাগিয়ে সেই ঘাটতি অনায়াসেই পূরণ করা সম্ভব।

 

রোববার (৩০ আগস্ট) সকাল ১১টায় গোয়াইনঘাট সরকারি কলেজ আয়োজিত ‘শিক্ষা ও শিক্ষার্থীদের মানোন্নয়ন’ বিষয়ক এক অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

শিক্ষার্থীদের উদ্দেশ্যে ইউএনও বলেন, প্রথম ও দ্বিতীয় বর্ষের এই দুই বছর যদি নিয়মিত পড়াশোনা, সময়ের সঠিক ব্যবহার এবং শিক্ষকদের নির্দেশনা মেনে চলা যায়, তবে এসএসসির ঘাটতি পূরণ করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব। সফলতার জন্য নিয়মিত অধ্যবসায়, সময়ানুবর্তিতা ও আত্মবিশ্বাসের ওপর জোর দিয়ে তিনি শিক্ষার্থীদের মোবাইল আসক্তি পরিহার করে ভবিষ্যৎ গড়ার কাজে মনোযোগী হওয়ার আহ্বান জানান। প্রথম বর্ষ শেষ হওয়ায় সামনের একটি বছরকে সর্বোচ্চ কাজে লাগানোর তাগিদ দেন তিনি।

 

অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে রতন কুমার অধিকারী বলেন, সন্তানদের শুধু পড়াশোনা বা ফলাফলের জন্য অতিরিক্ত চাপ দেবেন না। বরং তাদের নিয়মিত পড়াশোনা, কলেজে উপস্থিতি, সময় ব্যবস্থাপনা ও মানসিক বিকাশের দিকেও সমান নজর দিন। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষার মান আরও উন্নত করা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

অভিভাবক সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সময়ে মোবাইল ও অনলাইন আসক্তি শিক্ষার্থীদের ভবিষ্যতের বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। এই আসক্তি থেকে দূরে থেকে নিয়মিত কলেজমুখী হওয়া এবং পড়াশোনায় মনোযোগ দেওয়া জরুরি। শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন এবং সঠিক পথে পরিচালনায় অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান তারা।

 

এসময় বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার তাগিদ দিয়ে বলেন, তরুণ প্রজন্মকে স্মার্টফোনের অপব্যবহার থেকে রক্ষা করতে না পারলে মেধার সঠিক বিকাশ সম্ভব নয়। এ বিষয়ে শিক্ষকদের পাশাপাশি পারিবারিক নজরদারি ও সচেতনতা সবচেয়ে বেশি প্রয়োজন।

 

গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ তপন কৃষ্ণ দেব।

 

কলেজের প্রভাষক মো. ইকবাল হোসেন খাঁন ও প্রভাষক আতিকুর রহমানের যৌথ পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক মো. ফারুক আহমদ ও সহকারী অধ্যাপক পৃথ্বিশ কান্তি ঘোষ। এছাড়া আমন্ত্রিত মহিলা ও পুরুষ অভিভাবকবৃন্দও সমাবেশে তাদের মতামত তুলে ধরেন।

 

অভিভাবক সমাবেশে গোয়াইনঘাট সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

গোয়াইনঘাটে নকলমুক্ত ও শান্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা শুরু: প্রথম দিনে অনুপস্থিত ১৭

চেয়ারম্যানশূন্য পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদ: প্যানেল দ্বন্দ্বে দুর্ভোগে হাজার হাজার মানুষ

বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে গোয়াইনঘাট প্রেসক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি

বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে গোয়াইনঘাট প্রেসক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি

লক্ষ্যচ্যুত দেশের প্রথম স্টোন মিউজিয়াম: সরকারি টাকা অপচয়ে মাদকের আড্ডাখানা

জাফলংয়ে ফের অভিযানে পাথর ভাঙার ১৮টি যন্ত্রের বিদ্যুৎ বিচ্ছিন্ন

জাফলংয়ে ফের অভিযানে পাথর ভাঙার ১৮টি যন্ত্রের বিদ্যুৎ বিচ্ছিন্ন

গোয়াইনঘাটে পুলিশের অভিযানে ৬২০ পিস ইয়াবাসহ দুইজন আটক

গোয়াইনঘাটে পুলিশের অভিযানে ৬২০ পিস ইয়াবাসহ দুইজন আটক

সিলেট-৪ আসনে বিএনপির মনোয়নয়ন পেলেন আরিফ

সিলেট-৪ আসনে বিএনপির মনোয়নয়ন পেলেন আরিফ

গোয়াইনঘাটে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প ও শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা সভা অনুষ্ঠিত

গোয়াইনঘাটে শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

গোয়াইনঘাটে অসহায় নারীর টাকা ছিনতাই: থানায় অভিযোগ