Saturday , 31 October 2026 |
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট
Close

৩২ বছরের শিক্ষকতা জীবনের ইতি, অধ্যক্ষ আব্দুছ শহীদকে অশ্রুসিক্ত বিদায়

দীর্ঘ ৩২ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনে অবসরে গেলেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুছ শহীদ।
তাঁর অবসরজনিত বিদায় উপলক্ষে শনিবার (৩১ অক্টোবর ২০২৬) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে প্রাক্তন শিক্ষার্থী ও গভর্নিং বডির উদ্যোগে এক বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক কাজী সিরাজ উদ্দিনের সভাপতিত্বে এবং আমির উদ্দিন ও আবুল কালাম আজাদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি মনজুর আহমদ। প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, সিলেট অঞ্চলের উপপরিচালক ড. মোহাম্মদ আব্দুল কাদির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা সরকারি কলেজের বিভাগীয় প্রধান মো. আতাউর রহমানসহ উপজেলার বিভিন্ন স্কুল-মাদ্রাসার প্রধানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যাপীঠের শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে অধ্যক্ষ আব্দুছ শহীদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি বহু শিক্ষার্থীকে শিক্ষার আলোয় আলোকিত করেছেন। প্রাক্তন শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষকের মানবিক মূল্যবোধ ও আদর্শের কথা স্মরণ করে আবেগঘন বক্তব্য দেন।
বিদায়ী বক্তব্যে অধ্যক্ষ আব্দুছ শহীদ তাঁর দীর্ঘ কর্মজীবনের স্মৃতি চারণ করেন এবং সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায়ী অধ্যক্ষকে গভর্নিং বডি ও প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়। প্রিয় শিক্ষকের বিদায়লগ্নে উপস্থিত সহকর্মী ও শিক্ষার্থীদের মাঝে এক অশ্রুসিক্ত পরিবেশের সৃষ্টি হয়।
দীর্ঘ ৩২ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনে অবসরে গেলেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুছ শহীদ।
তাঁর অবসরজনিত বিদায় উপলক্ষে শনিবার (৩১ অক্টোবর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে প্রাক্তন শিক্ষার্থী ও গভর্নিং বডির উদ্যোগে এক বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক কাজী সিরাজ উদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব আবুল কালাম আজাদ ও সাংবাদিক আমির উদ্দিন’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি মনজুর আহমদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, সিলেট অঞ্চলের উপপরিচালক ড. মোহাম্মদ আব্দুল কাদির।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা সরকারি কলেজের বিভাগীয় প্রধান মো. আতাউর রহমানসহ উপজেলার বিভিন্ন স্কুল-মাদ্রাসার প্রধানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যাপীঠের শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে অধ্যক্ষ আব্দুছ শহীদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি বহু শিক্ষার্থীকে শিক্ষার আলোয় আলোকিত করেছেন। প্রাক্তন শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষকের মানবিক মূল্যবোধ ও আদর্শের কথা স্মরণ করে আবেগঘন বক্তব্য দেন।
বিদায়ী বক্তব্যে অধ্যক্ষ আব্দুছ শহীদ তাঁর দীর্ঘ কর্মজীবনের স্মৃতি চারণ করেন এবং সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায়ী অধ্যক্ষকে গভর্নিং বডি ও প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়। প্রিয় শিক্ষকের বিদায়লগ্নে উপস্থিত সহকর্মী ও শিক্ষার্থীদের মাঝে এক অশ্রুসিক্ত পরিবেশের সৃষ্টি হয়।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

জাফলংয়ে ১১তম পি.কে. ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

জাফলংয়ে বালু তুলতে গিয়ে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

পর্যটন কেন্দ্র জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও ছাতা বিতরণ

গোয়াইনঘাটে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ’র সদস্য সংগ্রহ কর্মসূচি

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন বিরোধী টাস্কফোর্সের অভিযান: ৩ জনের জরিমানা, নৌকা ধ্বংস

টেলিভিশন সাংবাদিক ইউনিয়ন বৃহত্তর জৈন্তার সাধারণ সম্পাদক হলেন সালমান শাহ

সিলেট সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ 

সিলেট সীমান্তে ৭৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ 

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: ১ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদণ্ড, ৪ মেশিন ধ্বংস

অপুষ্টি দূরীকরণে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশনের আলোচনা সভা