শুক্রবার , ২৬ সেপ্টেম্বর ২০২৫ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট

জুলাই সনদের আইনী ভিত্তি ও পি.আর পদ্ধতিতে নির্বাচন বাস্তবায়ন করতে হবে…জয়নাল আবেদীন

প্রতিবেদক
করিম মাহমুদ লিমন| ব্যবস্থাপনা সম্পাদক
সেপ্টেম্বর ২৬, ২০২৫ ৬:৩৮ অপরাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত জুলাই সনদের আইনী ভিত্তি ও পি.আর (Proportional Representation) পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবীতে কর্মসূচির অংশ হিসেবে সিলেটের গোয়াইনঘাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি ও সিলেট-৪ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন।
তিনি বলেন, “জুলাই সনদের আইনী ভিত্তি ও পি.আর পদ্ধতিতে আগামী সংসদ নির্বাচন অবশ্যই বাস্তবায়ন করতে হবে। অবিলম্বে আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। পাশাপাশি গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা সহ দৃশ্যমান সংস্কার বাস্তবায়নের দাবী জানাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে।
গোয়াইনঘাট উপজেলা জামায়াতের আমীর মাষ্টার আবুল হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি ইমরান আহমেদ ও হাফিজ মিছবাহ উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মাশুক আহমেদ, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা ফয়েজ আহমদ, ডা. আব্দুন নূর, আহমদ আল মাসুদ, আরিফ আহমদ, উপজেলা ছাত্রশিবির সভাপতি তারেক আহমদ, কলেজ শাখা ছাত্রশিবির সভাপতি মুজাহিদুল ইসলাম আজম, যুবনেতা সাদিকুর রহমান, ইবরাহীম খলিল প্রমুখ। সমাবেশে গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - গোয়াইনঘাট

আপনার জন্য নির্বাচিত

হাজী সোহরাব আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

সিলেট সীমান্তে বিজিবি’র অভিযানে ১ কোটি ২১ লক্ষ টাকার চোরাই পণ্য জব্দ

পরিবেশ সুন্দর রাখতে যন্ত্রের মাধ্যমে চারা রোপন করলে সময় ও অর্থ সাশ্রয় হবে.. কাজী মজিবুর রহমান

গুয়াহাটিতে আন্তর্জাতিক ব্যাডমিন্টন আম্পায়ারের মৃত্যু: তামাবিল দিয়ে লাশ হস্তান্তর

প্যারোলে মুক্তি নিয়ে মায়ের জানাজায় যুবদল নেতা জাহিদ খাঁন

জাফলংয়ে ইসলামী ছাত্রশিবির এর প্রোডাক্টিভ রমাদান সেমিনার ও ইফতার মাহফিল সম্পন্ন

গোয়াইনঘাটে সড়কের পাশে মিললো যুবকের মৃতদেহ

তামাবিল পাথর আমদানীকারক গ্রুপের প্রয়াত দুই নেতা স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

বিছনাকান্দি পাথর কোয়ারি পরির্শনে শ্রমিক দলের নেতৃবৃন্দ

বিছনাকান্দি পাথর কোয়ারি পরির্শনে শ্রমিক দলের নেতৃবৃন্দ

গোয়াইনঘাটে অসহায় নারীর টাকা ছিনতাই: থানায় অভিযোগ