শুক্রবার , ১৪ নভেম্বর ২০২৫ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট

জাফলংয়ে অনলাইন জুয়া খেলার অপরাধে ৪ জনকে বিনাশ্রম কারাদণ্ড

প্রতিবেদক
করিম মাহমুদ লিমন| ব্যবস্থাপনা সম্পাদক
নভেম্বর ১৪, ২০২৫ ১০:০৩ অপরাহ্ণ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অনলাইন জুয়া খেলার অপরাধে চারজনকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারী।

 

শুক্রবার (১৪ নভেম্বর) রাত ৯ টায় জাফলংয়ের মামার বাজারসহ একাধিক বাজার এলাকায় অভিযান পরিচালিত হয়।
কারাদন্ড প্রাপ্তরা হলেন, উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের আসামপাড়া এলাকার রহিজ উদ্দিনের ছেলে রুবেল মিয়া (২১), আফসের আলীর ছেলে ইমরান আহমদ (২০), হাফেজ মিয়ার ছেলে আবু হাসান (১৯) এবং লাখেরপাড় এলাকার মৃত তকলিছ আলীর ছেলে মো. আলীম উদ্দিন (৩৫)।

 

মোবাইল কোর্ট পরিচালনার সময় গোয়াইনঘাট থানার এসআই তানজিল আকন্দ, এএসআই রেজোয়ান মোল্লাসহ স্থানীয় সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

অভিযান শেষে যুবসমাজের উদ্দেশে কঠোর সতর্কবার্তা দিয়ে ইউএনও রতন কুমার অধিকারী বলেন, অনলাইন জুয়া একটি ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হচ্ছে। মোবাইল ফোন এখন মানুষের হাতের নাগালে, আর সেই সুযোগকে ব্যবহার করে অনেকেই অবৈধ জুয়া খেলায় জড়িয়ে পড়ছে, যা কেবল ব্যক্তির অর্থনৈতিক ক্ষতিই করছে না, বরং নষ্ট করছে নৈতিক মূল্যবোধ, পরিবারে তৈরি করছে অশান্তি ও সমাজে বাড়ছে অপরাধপ্রবণতা। আমরা চাই তরুণ প্রজন্ম সঠিক পথে এগিয়ে যাক, তাদের প্রতিভা ও সময় যেন ইতিবাচক কাজে ব্যবহৃত হয়। কোনোভাবেই এই ধরনের অবৈধ কর্মকাণ্ডকে বরদাশত করা হবে না। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, পরিবারের সদস্যদেরও সচেতন হতে হবে। সন্তানরা কোথায় যাচ্ছে, কী করছে, মোবাইলে কী ব্যবহার করছে এসব বিষয়ে নজরদারি বাড়াতে হবে। সমাজের সবাই যদি নিজের জায়গা থেকে এগিয়ে আসে, তবে এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণ করা অনেক সহজ হয়ে যাবে।

ইউএনও তরুণ সমাজকে আহ্বান জানিয়ে আরও বলেন, আপনারা পড়ালেখা, কাজ, সৃজনশীল উদ্যোগ ও সুস্থ বিনোদনে সময় দিন। নিজের ভবিষ্যতকে অন্ধকার করার মতো কাজ থেকে দূরে থাকুন। আমরা সবসময়ই তরুণদের পাশে আছি, তবে অপরাধের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

সর্বশেষ - গোয়াইনঘাট

আপনার জন্য নির্বাচিত

সিলেট সীমান্তে বিজিবি’র অভিযানে কোটি টাকার চোরাই পণ্য জব্দ: মাদকসহ আটক ১

গোয়াইনঘাটে ছাত্র জনতার গনঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা

আত্মনির্ভরশীল সু-নাগরিক হিসেব গড়ে তুলতে কাজ করছে স্কাউট: ইউএনও রতন কুমার অধিকারী

পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে গোয়াইনঘাটে জামায়াতের আলোচনা সভা

৩১ দফা বাস্তবায়ন এবং সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষে জাফলংয়ে আলোচনা সভা

গোয়াইনঘাটে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

গোয়াইনঘাটে কিন্ডারগার্ডেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সিলেট সীমান্তে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

জাফলংয়ে ঈদুল ফিতর উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জাফলংয়ে ১১তম পি.কে. ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন