Tuesday , 30 June 2026 |
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট
Close

গোয়াইনঘাটে গ্রাম পুলিশ আসাব উদ্দিন স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৯নং ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্য জনাব মোঃ আসাব উদ্দিনের রুহের মাগফিরাত কামনায় এক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে গোয়াইনঘাট থানার গোলঘরে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন গোয়াইনঘাট উপজেলা শাখার আয়োজনে শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন গোয়াইনঘাট উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাও. গোলাম আম্বিয়া কয়েছ।

 

বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক শাহ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন, গোয়াইনঘাট উপজেলা রিপোটার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান, সাধারণ সম্পাদক ইমরান হোসেন, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন গোয়াইনঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন।

 

সভায় বক্তারা মরহুম মোঃ আসাব উদ্দিনের কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন এবং একজন নিষ্ঠাবান গ্রাম পুলিশ হিসেবে সমাজের প্রতি তার অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বক্তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপণ করেন। অনুষ্ঠান শেষে মরহুমের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া পরিচালনা করে মাওলানা বিলাল উদ্দিন।

 

উক্ত শোক সভা ও দোয়া মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত
জাফলংয়ে জিরো পয়েন্টের পাথর রক্ষায় ব্যবসায়ী-শ্রমিকদের সভা

জাফলংয়ে জিরো পয়েন্টের পাথর রক্ষায় ব্যবসায়ী-শ্রমিকদের সভা

প্রাথমিক গোল্ডকাপ ফুটবলে সিলেট বিভাগীয় চ্যাম্পিয়ন গোয়াইনঘাটের লংলাখাল বিদ্যালয়

গোয়াইনঘাটে শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তামাবিল পাথর আমদানীকারক গ্রুপের প্রয়াত দুই নেতা স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

সোনালী পেমেন্ট গেটওয়েতে যুক্ত হলো গোয়াইনঘাট সরকারি কলেজ

পরিবেশ সুরক্ষায় জাফলংয়ে এফআইভিডিবির গাছের চারা বিতরণ ও পাবলিক মিটিং অনুষ্ঠিত

গোয়াইনঘাটে ৩১ বস্তা ভারতীয় জিরা ও নৌকা জব্দ, মামলা দায়ের

জাফলংয়ে ফের অভিযানে পাথর ভাঙার ১৮টি যন্ত্রের বিদ্যুৎ বিচ্ছিন্ন

জাফলংয়ে ফের অভিযানে পাথর ভাঙার ১৮টি যন্ত্রের বিদ্যুৎ বিচ্ছিন্ন

জাফলংয়ে যৌথ বাহিনীর অভিযান: ৩০টি নৌকাসহ গ্রেফতার ২

লক্ষ্যচ্যুত দেশের প্রথম স্টোন মিউজিয়াম: সরকারি টাকা অপচয়ে মাদকের আড্ডাখানা