Saturday , 4 July 2026 |
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট
Close

গোয়াইনঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত ওসি’র মতবিনিময়

সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে এক সৌজন্য মত বিনিময় সভা করেছে গোয়াইনঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক।গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমনের পরিচালনায় শনিবার (৪ জুলাই) বিকেলে গোয়াইনঘাট প্রেসক্লাব মিলনায়তনে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় নবাগত ওসি মো. ওমর ফারুক গোয়াইনঘাট উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, চোরাচালান রোধ এবং মাদক নির্মূলে সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করে তিনি বলেন, পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে যেকোনো অপরাধ দূর করা সম্ভব। সাংবাদিকরা হচ্ছেন সমাজের দর্পণ। আপনাদের বস্তুনিষ্ঠ লেখনী ও সঠিক তথ্য পুলিশি কার্যক্রমকে আরও বেগবান করবে। গোয়াইনঘাট থানাকে একটি জনবান্ধব ও দালালামুক্ত থানা হিসেবে গড়ে তুলতে আমি বদ্ধপরিকর। সাধারণ মানুষ যাতে থানায় এসে নির্বিঘ্নে আইনি সেবা পান, সেটি নিশ্চিত করা হবে।
সভায় প্রেসক্লাব নেতৃবৃন্দ উপজেলার বিভিন্ন সমস্যা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে ওসির দৃষ্টি আকর্ষণ করেন এবং অপরাধ দমনে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে পুলিশ প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দেন।
উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ মতিন, দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আমির উদ্দিন প্রমুখ। এ সময় গোয়াইনঘাট প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ এবং থানার অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

জাফলংয়ে নতুন দিগন্ত: পর্যটনের নতুন সম্ভাবনা ‘জাঙ্গুয়ার হাওর’

মধ্য জাফলংয়ে তাঁতী দলের কমিটি গঠন: ইমু সভাপতি-বিল্লাল সম্পাদক ও সুহিন সাংগঠনিক

ঝুঁকিপূর্ণ গোয়াইনঘাটের সাতকুড়িকান্দি সেতু: আতঙ্ক বুকে নিয়ে মানুষের চলাচল

গোয়াইনঘাটে শর্ত লঙ্ঘন করে পাথর উত্তোলন: যৌথ অভিযানে ৩টি নৌকা ক্ষতিগ্রস্থ, আটক ৮

গোয়াইনঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

গোয়াইনঘাটে প্রবাসী সমাজকল্যাণ পরিষদের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বিজিবি’র অভিযানে ১ কোটি ২০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

সিলেট সীমান্তে বিজিবি’র অভিযানে গরু ও মহিষসহ দেড় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

গোয়াইনঘাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা

গোয়াইনঘাটে অসহায় নারীর টাকা ছিনতাই: থানায় অভিযোগ