Monday , 17 August 2026 |
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট
Close

গোয়াইনঘাটে মাধ্যমিক স্কুল ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

“অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাটে মাধ্যমিক স্কুল ভিত্তিক এক জাঁকজমকপূর্ণ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, গোয়াইনঘাটের উদ্যোগে এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) সার্বিক সহযোগিতায় এই বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন হয়। তরুণ প্রজন্মের মধ্যে সততা, নৈতিকতা ও দুর্নীতিবিরোধী চেতনা জাগ্রত করার লক্ষ্যে এই অভিনব উদ্যোগ নেওয়া হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইউসুফ কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রতন কুমার অধিকারী। উপজেলা একাডেমিক সুপারভাইজার শ্যামল চন্দ্র রায় এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মালিকের যৌথ ও প্রাণবন্ত পরিচালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ আতাউর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা উত্তম কুমার রায়, গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন, গোয়াইনঘাট উপজেলা রিপোটার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান প্রমুখ।

প্রধান অতিথি হিসেবে বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী বলেন, দুর্নীতি কেবল একটি সামাজিক ব্যাধিই নয়, এটি দেশের উন্নয়নের সবচেয়ে বড় অন্তরায়। কেবল আইন প্রয়োগ করে দুর্নীতি দূর করা সম্ভব নয়, এর জন্য প্রয়োজন তরুণ প্রজন্মের মানসিকতার পরিবর্তন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমাদের এখন থেকেই সততা ও নৈতিকতার আদর্শে জীবন গড়তে হবে। অভাব মানুষকে সাময়িক সংকটে ফেলতে পারে, কিন্তু সীমাহীন লোভই মানুষকে দুর্নীতির অন্ধকারে ঠেলে দেয়। আজকের বিতার্কিকদের ক্ষুরধার যুক্তি প্রমাণ করেছে যে, লোভ বর্জন করলেই একটি দুর্নীতিমুক্ত সুন্দর সমাজ গঠন সম্ভব।

বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের বিতার্কিক দল অংশগ্রহণ করে। অত্যন্ত যুক্তিপূর্ণ ও তথ্যসমৃদ্ধ এই প্রতিযোগিতায় বিতার্কিকরা তাদের ক্ষুরধার যুক্তির মাধ্যমে “অভাব নয়, বরং সীমাহীন লোভই যে দুর্নীতির মূল উৎস”— তা চমৎকারভাবে ফুটিয়ে তোলে।

প্রতিযোগিতায় দুর্দান্ত বাকপটুতা ও যুক্তির লড়াইয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছে মনসুর মহসিন ডৌবাড়ি উচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ হয়েছে অক্সফোর্ড স্কুল এন্ড কলেজ। প্রতিযোগিতা শেষে বিজয়ী, রানার্সআপ ও অংশগ্রহণকারী দলগুলোর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত
জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে ৬০ হাজার ঘনফুট বালু জব্দ

জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে ৬০ হাজার ঘনফুট বালু জব্দ

জাফলংয়ের বালুতটে পিয়াইন কাপ ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন

জাফলংয়ের বালুতটে পিয়াইন কাপ ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন

গোয়াইনঘাটে ভুয়া প্রতিষ্ঠানের নামে অনুদান সংগ্রহ: প্রতিবাদে এলাকাবাসীর সংবাদ সম্মেলন

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান: ২৭টি ড্রেজার ধ্বংস, ৫ লাখ টাকা জরিমানা

শুধু পুলিশ নির্ভর না হয়ে অপরাধ নির্মূলে সবাইকে সচেতন হতে হবে: বিট পুলিশিং সভায় ওসি গোয়াইনঘাট

গোয়াইনঘাটে কোওর বাজার প্রবাসী পরিষদের সাপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পর্যটন কেন্দ্র জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও ছাতা বিতরণ

গোয়াইনঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

গোয়াইনঘাটে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মরহুম আলিম উদ্দিন স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল

চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক সনি রহমানকে দরবস্ত ফুটবল একাডেমির সংবর্ধনা