Wednesday , 10 June 2026 |
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট
Close

জাফলংয়ে সেবা ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী ১৩ জুন

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেবা ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষার কৃতি শিক্ষার্থী সম্মাননা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আগামী ১৩ই জুন (শনিবার) বিকাল ৩:০০ ঘটিকায় জাফলংয়ের ঐতিহ্যবাহী আমির মিয়া স্কুল এন্ড কলেজ হল রুমে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আয়োজক কর্তৃপক্ষ জানায়, ‘মেধা ও জ্ঞানে গড়বো সোনার বাংলা’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত মেধা বৃত্তি পরীক্ষা ২০২৫/২০২৬-এ অংশগ্রহণকারী কৃতি শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের স্বীকৃতি দিতেই এই উৎসবমুখর অনুষ্ঠানের ডাক দেওয়া হয়েছে। নতুন প্রজন্মের মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা, তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানো এবং শিক্ষার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি করাই এই মহতী উদ্যোগের মূল লক্ষ্য।
সেবা ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষার কৃতি শিক্ষার্থী সম্মাননা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শাহ আলম স্বপন। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, শিক্ষানুরাগীসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতিদের মাঝে পুরস্কার তুলে দেবেন।
সেবা ফাউন্ডেশন ও পরীক্ষা কমিটির দায়িত্বশীলরা জানান, মেধার বিকাশ ও শিক্ষার সার্বিক অগ্রযাত্রায় এই সংগঠনটি সবসময় শিক্ষার্থীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে। কৃতি শিক্ষার্থীদের এই গৌরবময় মুহূর্তে উৎসাহ জোগাতে এবং অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করতে সংশ্লিষ্ট সকল অভিভাবক, শিক্ষার্থী, শুভানুধ্যায়ী এবং ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

টেলিভিশন সাংবাদিক ইউনিয়ন বৃহত্তর জৈন্তার সাধারণ সম্পাদক হলেন সালমান শাহ

গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের জমকালো হাইকিং অনুষ্ঠিত

গোয়াইনঘাটে মেছো বাঘ পিটিয়ে হত্যা: ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ

সাংবাদিক শাহআলম এর দাদির মৃত্যুতে গোয়াইনঘাট প্রেসক্লাবের শোক প্রকাশ

সাংবাদিক শাহআলম এর দাদির মৃত্যুতে গোয়াইনঘাট প্রেসক্লাবের শোক প্রকাশ

গোয়াইনঘাটে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত উপজেলা গঠনে অগ্রগতি সহভাগিতা সভা অনুষ্ঠিত

গোয়াইনঘাটে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের মহা সমাবেশ অনুষ্ঠিত

পর্যটন কেন্দ্র জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও ছাতা বিতরণ

গোয়াইনঘাটে ভারতীয় মদসহ আটক ১

শিক্ষার্থীদের আল্টিমেটাম: গোয়াইনঘাটে পিরোজপুর-সোনারহাট সড়ক পরিদর্শনে এলজিইডির নির্বাহী প্রকৌশলী

তীব্র তাপপ্রবাহ ও লোডশেডিং: শ্রেণিকক্ষে টেকাই দায়, জাফলংয়ে গাছের নিচে ক্লাস