Thursday , 27 August 2026 |
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট
Close

গোয়াইনঘাটে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মরহুম আলিম উদ্দিন স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল

 

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মরহুম আলিম উদ্দিন স্মরণে এক ভাবগম্ভীর পরিবেশে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে স্থানীয় কোওর বাজারে বৃহত্তর আট মৌজা ও কোওর বাজার প্রবাসী পরিষদের যৌথ উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইউনিয়ন তথা এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন।

শোক সভায় বক্তারা মরহুম আলিম উদ্দিন চেয়ারম্যানের স্মৃতিচারণ করে বলেন, তিনি ছিলেন এলাকার একজন গর্বিত সন্তান। কেবল একজন জনপ্রতিনিধি হিসেবেই নয়, একজন প্রজ্ঞা ও ন্যায়পরায়ণ সালিশ ব্যক্তিত্ব হিসেবেও তিনি সর্বমহলে সমাদৃত ছিলেন। পরোপকারী, সৎ, ভদ্র, বিনয়ী, নিরহংকার ও নিষ্ঠাবান ব্যক্তি হিসেবে সকলের শ্রদ্ধার পাত্র ছিলেন এই সাদা মনের মানুষটি।

বক্তারা আরও বলেন, মরহুম আলিম উদ্দিন ছিলেন একজন ক্ষণজন্মা জনপ্রতিনিধি, যার বর্ণাঢ্য কর্মময় জীবনের কথা আলোচনা করে শেষ করা যাবে না। সমগ্র ইউনিয়নের সামগ্রিক উন্নয়নে তিনি যে অনন্য ও যুগান্তকারী ভূমিকা রেখে গেছেন, তার কর্মের মাঝেই তা মানুষের মুখে মুখে উচ্চারিত হচ্ছে। তাঁর আকস্মিক মৃত্যুতে এলাকায় যে বিশাল শূন্যতার সৃষ্টি হয়েছে, তা কখনো পূরণ হবার নয়। পশ্চিম আলীরগাঁও ইউনিয়নবাসী তাঁর এই অমূল্য অবদানকে অনন্তকাল অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।

আলোচনা সভা শেষে স্থানীয় কোওর বাজার জামে মসজিদে মরহুম চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আলিম উদ্দিনের রুহের মাগফিরাত ও বেহেশত নসিব কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতের মাধ্যমে শোক সভা ও দোয়া মাহফিল কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

উল্লেখ্য, গত ১১ আগস্ট গোয়াইনঘাট উপজেলার মর্জাতপুর গ্রামের নিজ বাড়িতে স্ট্রোক করে আকস্মিকভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জনপ্রিয় এই জনপ্রতিনিধি।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

দমদমা সীমান্তে ভারতীয় চোরাই গরুর তাণ্ডব: কৃষকের ফসল নষ্ট, বিজিবির ভূমিকা নিয়ে প্রশ্ন

গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি ও সম্পাদকের ঈদ শুভেচ্ছা

গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি ও সম্পাদকের ঈদ শুভেচ্ছা

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জাফলংয়ে র‍্যালি ও আলোচনা সভা

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জাফলংয়ে র‍্যালি ও আলোচনা সভা

সিলেটে বিজিবি’র পৃথক অভিযানে দেড় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

সিলেটে বিজিবি’র পৃথক অভিযানে দেড় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

গোয়াইনঘাটে বৃদ্ধা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

গোয়াইনঘাটে বৃদ্ধা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

গোয়াইনঘাটে নকলমুক্ত ও শান্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা শুরু: প্রথম দিনে অনুপস্থিত ১৭

টাইব্রেকারে রাজবাড়ী কান্দিকে হারিয়ে চ্যাম্পিয়ন গোয়াইনঘাটের নিউ স্টার স্পোর্টিং ক্লাব

জাফলংয়ে ইউনিয়ন শ্রমিক দলের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত 

জাফলংয়ে যৌথ বাহিনীর অভিযান: ৩০টি নৌকাসহ গ্রেফতার ২

মহান বিজয় দিবসে গোয়াইনঘাট প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

মহান বিজয় দিবসে গোয়াইনঘাট প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন