Thursday , 8 October 2026 |
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট
Close

গোয়াইনঘাটে এলজিইডির ডিজাইন টিমের সড়ক প্রকল্প পরিদর্শন

সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক সমূহ প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় সিলেটের গোয়াইনঘাটে দুটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন কাজ বাস্তবায়নের লক্ষ্যে প্রকল্প সাইট সরেজমিন পরিদর্শন করেছে এলজিইডি সদর দপ্তরের ডিজাইন টিম (সড়ক ও ভবন) এর সহকারী প্রকৌশলী নাজিম উদ্দীন ও ইমরান হোসেন।

 

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার সালুটিকর বাজার-গোয়াইনঘাট জিসি রোড এবং রাধানগর বাজার জিসি-হাদারপার বাজার জিসি রোডে এই পরিদর্শন কার্যক্রম চালানো হয়।

 

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা প্রকৌশলী (এলজিইডি) হাসিব আহামেদ এবং গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন।

 

 

পরিদর্শনকালে ডিজাইন টিমের কর্মকর্তারা সড়ক দুটির বর্তমান অবস্থা খতিয়ে দেখেন এবং প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজের টেকসই বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন কারিগরি দিক পর্যালোচনা করেন। সংশ্লিষ্টরা জানান, সড়ক দুটির উন্নয়ন কাজ সম্পন্ন হলে গোয়াইনঘাট উপজেলার যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে। বিশেষ করে পর্যটন ও ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে স্থানীয় জনগোষ্ঠী এর সুফল পাবেন।

 

 

উপস্থিত নেতৃবৃন্দ ও কর্মকর্তারা নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে প্রকল্পের কাজ সম্পন্ন করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

গোয়াইনঘাটে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

গোয়াইনঘাটে মেছো বাঘ পিটিয়ে হত্যা: ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ

গোয়াইনঘাটে এফআইভিডিবি’র পাবলিক মিটিং ও গাছের চারা বিতরণ

সিলেটে বিজিবি’র পৃথক অভিযানে দেড় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

সিলেটে বিজিবি’র পৃথক অভিযানে দেড় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

গোয়াইনঘাটে পুলিশের অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ দুই ভাই গ্রেপ্তার

দমদমা সীমান্তে ভারতীয় চোরাই গরুর তাণ্ডব: কৃষকের ফসল নষ্ট, বিজিবির ভূমিকা নিয়ে প্রশ্ন

গভীর রাতে জাফলংয়ে প্রশাসনের অভিযান: ১০ নৌকা ধ্বংস, ৩ হাজার ঘনফুট বালু জব্দ

গোয়াইনঘাটে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের উপজেলা পর্যায়ের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

শেকড়ের টানে প্রাণের মিলনমেলা: সোনারহাট উচ্চ বিদ্যালয়ের রজতজয়ন্তীতে স্মৃতি, গর্ব ও প্রত্যয়ের উৎসব

সিলেট-৪ আসনে জমিয়তে উলামায়ের প্রার্থী আলহাজ্ব এডভোকেট মোহাম্মদ আলী’র সংবাদ সম্মেলন