সোমবার , ৯ ডিসেম্বর ২০২৪ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট

সিলেট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে দেড় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

প্রতিবেদক
করিম মাহমুদ লিমন| ব্যবস্থাপনা সম্পাদক
ডিসেম্বর ৯, ২০২৪ ১১:১০ পূর্বাহ্ণ

সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে দেড় কোটি টাকার চোরাচালানের মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাত ও সোমবার ভোরে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকার বাংলাবাজার, সোনালীচেলা, সংগ্রাম, তামাবিল, পান্থুমাই, বিছনাকান্দি এবং কালাইরাগ বিওপি কর্তৃক পৃথক পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় কমলা, চিনি, সাবান, চকলেট, পোস্ত দানা, গরু, শীতের কম্বল, মদ, বাংলাদেশ হতে পাচারকালে বিপুল পরিমান রসুন, চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত ট্রাক এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করে। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৪৯ লক্ষ ২৯ হাজার ১শত টাকা।
সোমবার (৯ ডিসেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান পিএসসি বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - গোয়াইনঘাট

আপনার জন্য নির্বাচিত

গোয়াইনঘাটে বাজারের দোকানঘর দখল নিয়ে বিএনপি-আ’লীগের সংঘর্ষ

রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্যের বিকল্প নেই: গোয়াইনঘাটে মাওলানা শামসুদ্দীন মুহাম্মদ ইলয়াস

গোয়াইনঘাটে বিপুল পরিমাণ ভারতীয় ব্যাটারি ও কসমেটিকসসহ আটক ২

গোয়াইনঘাট প্রেসক্লাবের ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মিলনমেলা

শ্রমিকদের কর্মসংস্থানের ব্যাপারে যা যা করার তাই করবো: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

ক্রিকেটের সাফল্য ধরে রাখতে খেলোয়াড়দের প্রতিভাকে মূল্যায়ণ করতে হবে: হাকিম চৌধুরী

জৈন্তাপুর সীমান্তে বিজিবি পুলিশের যৌথ অভিযানে নাগরিকসহ আটক ২

জাফলংয়ে টিসিবির চাল জনতার হাতে আটকের ঘটনায় স্মারকলিপি প্রদান

জিংক সমৃদ্ধ ধান চাষ প্রদর্শনী প্লটের জন্য ওয়ার্ল্ড ভিশনের বীজ বিতরণ

গোয়াইনঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধভাবে বালু উত্তোলনে অভিযোগে দু’জনের কারাদণ্ড