সোমবার , ৯ ডিসেম্বর ২০২৪ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট

গোয়াইনঘাটে বেগম রোকেয়া দিবস পালন

প্রতিবেদক
করিম মাহমুদ লিমন| ব্যবস্থাপনা সম্পাদক
ডিসেম্বর ৯, ২০২৪ ২:৩৬ অপরাহ্ণ

 

গোয়াইনঘাটে বেগম রোকেয়া দিবস পালন
“নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের স্মরণে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা এবং র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা তথ্য আপা সাফিয়া আক্তারের সভাপতিত্বে ও গোয়াইনঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মালিক’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম।

 

এ সময় সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় ফতেপুর ইউনিয়নের রামনগড় গ্রামের সফল জননী রেহেনা খাতুনকে সনদ, শাল ও সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার রায়হান পারভেজ রনি, উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইউসুফ কামাল প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনীতিবিদ, সাংবাদিক, শিক্ষার্থী ও কিশোর কিশোরী ক্লাব এর সদস্যবৃন্দ।

সর্বশেষ - গোয়াইনঘাট

আপনার জন্য নির্বাচিত

যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে গোয়াইনঘাট প্রেসক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

সিলেট সীমান্তে প্রায় আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

জাফলংয়ে বিলুপ্ত প্রজাতির বাজপাখি উদ্ধার: বনে অবমুক্ত

সিলেট সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ১ কোটি ১৫ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

জৈন্তাপুরে বিজিবি’র মতবিনিময় ও মেডিক্যাল ক্যাম্প

সিলেট সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ১ কোটি ২৮ লাখ টাকার পণ্য জব্দ

গোয়াইনঘাটে অভন্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্বোধন

গোয়াইনঘাটের সড়ক গুলোতে আতঙ্কের আরেক নাম মাহিন্দ্রা: অপ্রাপ্তদের হাতে স্টয়ারিং