মঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৫ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট

ক্রীড়া প্রতিযোগিতা যুবসমাজের ঐক্যের সেতুবন্ধন হিসেবে কাজ করে: আব্দুল হাকিম চৌধুরী

প্রতিবেদক
করিম মাহমুদ লিমন| ব্যবস্থাপনা সম্পাদক
ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ৭:১৬ অপরাহ্ণ

সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, দেশের সকল অর্জনে যুবসমাজের গৌরবোজ্জল ভুমিকা রয়েছে। বিশেষ করে গত জুলাই বিপ্লবে যুবসমাজ অগ্রনী ভুমিকা পালন করেছে। সঠিক নেতৃত্বের মাধ্যমে তাদেরকে এগিয়ে নিতে হবে। দেশের সেবায় কাজ করার মানসিকতা তৈরী করতে হবে। সেক্ষেত্রে খেলাধুলা ও বিভিন্ন ধরণের ক্রীড়া প্রতিযোগিতা যুবসমাজের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে।
তিনি মঙ্গলবার বিকেলে গোয়াইনঘাট উপজেলার ৫নং পুর্ব আলীরগাও ইউনিয়নের কুটাপাড়ায় এলাকাবাসীর উদ্যোগে মাসব্যাপী কুটাপাড়া ৭ম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। এর আগে উৎসব মুখর পরিবেশে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি শাহীন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেরগুল আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মুমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট শাহজাহান সিদ্দিকী, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক আনোয়ার হুসেন রাজু, আলীরগাও ইউনিয়ন বিএনপির সভাপতি এবাদুর রহমান, সাবেক সভাপতি হাজী ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ তছলিম উদ্দিন, সিনিয়র সহ সভাপতি মোাস্তফা আহমেদ, পশ্চিম আলীরগাও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস শুকুর মেম্বার, আলীরগাও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহ আহমেদ, গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহিদ খাঁন, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য আব্দুর রশিদ, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আজির উদ্দিন, উপজেলা যুবদল নেতা মাসুক আহমদ, আলমগীর হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হাবিব আহমদ, তরিকুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মনোয়ার হোসেন সাজু, ইউনিয়ন কৃষকদলের সভাপতি মঞ্জুর আহমেদ, শ্রমিক দলের সভাপতি হেলাল উদ্দিন, ইউনিয়ন যুবদল নেতা হাবিবুল্লাহ বাহার, সিরাজ উদ্দিন, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি এমদাদ উল্লাহ, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু বক্কর, সাধারণ সম্পাদক আব্দুল গণি, ৪নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, ১নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক হোসেন আহমেদ, সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন ও ৪নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম প্রমুখ।

সর্বশেষ - গোয়াইনঘাট

আপনার জন্য নির্বাচিত

গোয়াইনঘাটে তিনদিন ব্যাপি কৃষি ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান

৩১ দফা বাস্তবায়ন এবং সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষে জাফলংয়ে আলোচনা সভা

গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি ও সম্পাদকের ঈদ শুভেচ্ছা

গোয়াইনঘাটে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

জৈন্তাপুরে বিজিবি’র মতবিনিময় ও মেডিক্যাল ক্যাম্প

গোয়াইনঘাট উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন

গোয়াইনঘাটে জামায়াতের ইফতার মাহফিল

জাফলং পর্যটন কেন্দ্রে দায়িত্ব পালন করা স্বেচ্ছাসেবকদের সম্মাননা ও সার্টিফিকেট বিতরণ

গোয়াইনঘাটে বেগম রোকেয়া দিবস পালন

গোয়াইনঘাটে পিঠা উৎসব ও বইমেলার উদ্বোধন